ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

কুমিল্লার হাসপাতালে সিকিৎসক ছাড়াই রক্ত ট্রান্সফিউশন।

শাহাদাত কামাল শাকিল কুমিল্লা প্রতিনিধি::: কুমিল্লা শহরের প্রান কেন্দ্রে কোনও চিকিৎসক ছাড়াই চলছে অবৈধ ভাবে রক্ত ট্রন্সপিউশনের কাজ, শয্যা স্থাপনেরও নেই অনুমোদন। তবুও ঝুঁকি নিয়েই রক্ত ট্রান্সফিউশন করছিল একটি প্রতিষ্ঠান। এ সময় ম্যাজিস্ট্রেট গিয়ে হাজির। করা হয় জরিমানা। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে ঘটনাটি ঘটে কুমিল্লার সিটি ব্লাড ব্যাংক অ্যান্ড ট্রান্সফিউশন মেডিসিন সেন্টার নামের একটি প্রতিষ্ঠানে। প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানাসহ বেড সরিয়ে ফেলার নির্দেশনা দেওয়া হয়।
অভিযানটি পরিচালনা করছিলেন কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) কানিজ ফাতেমা। এ সময় উপস্থিত ছিলেন- কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার আব্দুল কাইয়ুম ও জাকির হোসেন।
মেডিক্যাল অফিসার আব্দুল কাইয়ুম বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ওই প্রতিষ্ঠানে যাই। সেখানে গিয়ে দেখি, এক শিশুর ব্লাড ট্রান্সফিউশন করা হচ্ছিল। পাশে বসা শিশুর মা। কোনও চিকিৎসক ছাড়াই প্রতিষ্ঠানের লোকজন এসে ব্লাড ব্যাগ ঝুলিয়ে দিয়ে গেছেন। এ ছাড়াও সেখানে ডে-কেয়ার সেন্টারের নামে অবৈধভাবে বেড রেখে রক্ত নেওয়া ও দেওয়ার কাজ চলছিল। তাৎক্ষণিক ওই প্রতিষ্ঠানকে সতর্ক করি। ১০ হাজার টাকা জরিমানা করে বেড সরানোর জন্য বলি।
তিনি আরও জানান, এ ছাড়া একই দিন আমরা সদর হাসপাতাল রোডের গ্রামীণ মেডিক্যাল সেন্টার পরিদর্শন করি। এ সময় ওই প্রতিষ্ঠানের অপরিচ্ছন্ন ল্যাব ও বিভিন্ন অনিয়মের জন্য ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

কুমিল্লার হাসপাতালে সিকিৎসক ছাড়াই রক্ত ট্রান্সফিউশন।

আপডেট টাইম : ০৫:৪৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪