ঢাকা ১২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

কেন্দ্রীয় বাফা বুলবুল একাডেমী নববর্ষ উদযাপন

ঢাকা, ৪ মে, ২০২৪ (শনিবার) : সুর, সংগীত, নৃত্য, আবৃত্তি ও যন্ত্র সংগীতের
মুর্ছনায় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩১ উদযাপন
করেছে কেন্দ্রীয় বাফা বুলবুল একাডেমী। নতুন বছরকে বরণ করতে শুক্রবার
বিকেলে খিলগাঁও হাই স্কুল মিলনায়তনে আয়োজন করে এই উৎসবের।

বুলবুল একাডেমীর পরিচালক তাপস চক্রবর্তী, মনি চক্রবর্তী ও পান্না আহমেদকে
সঙ্গে নিয়ে খিলগাঁও হাই স্কুলের প্রধান শিক্ষক মো. আসলাম উদ্দিন মোল্লা
অনুষ্ঠানের উদ্বোধন করেন।তিনি বলেন, আদিকাল থেকে বাংলা সাহিত্য ও সংগীত
সমাজের অশুভশক্তিকে বিতারণ করে শুভশক্তিকে জাগ্রত করে সম্প্রীতির বন্ধনকে
নিবিড় করে চলেছে। এই উৎসব সমাজের সকল পাপ ও পংকিলতাকে পেছনে ঠেলে, সকল
ভেদাভেদ আর বিভক্তির অবসান ঘটিয়ে অশুভ প্রবণতার বিনাশ ঘটাক, নতুন বছরের
অগ্রসর চিন্তার ভিত্তি নির্মাণ করুক।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের অর্খ ও
পরিকল্পনা বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য শহীদ সংসদ সদস্য নূরুল হক
হাওলাদারের কন্যা জোবায়দা হক অজন্তা।

এরপর বাফা’র শিল্পীদের সমবেত কন্ঠে জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয়
প্রায় তিন ঘন্টা ব্যাপী সাংস্কৃতিক পরিবেশনা।এরপর বৈশাখকে স্বাগত জানিয়ে
সম্মিলিত কন্ঠে পরিবেশন করা হয় ‘এসো হে বৈশাখ’।পরে একে একে বাফার নিজস্ব
শিল্পীরা পরিবেশন করেন আরও ৬টি সমবেত সংগীত, ৯টি একক
সংগীত, ৪টি দলীয় নৃত্য, একটি দ্বৈত নৃত্য, ৩টি দলীয় আবৃত্তি, গিটারের ২টি
দলীয় পরিবেশনা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

কেন্দ্রীয় বাফা বুলবুল একাডেমী নববর্ষ উদযাপন

আপডেট টাইম : ০৫:২২:২৩ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪