ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

ভিসাপ্রক্রিয়া সহজ করার ব্যাপারে আলোচনা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ২০২৩ সালে ১৬ লাখ বাংলাদেশিকে ভিসা দিয়েছে ভারত। ভিসা প্রক্রিয়া আরো সহজ করার ব্যাপারে আলোচনা হয়েছে। ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা এ বিষয়ে সহায়তার আশ্বাস দিয়েছেন।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকা সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিস্তা নিয়ে আলোচনা হয়েছে। তিস্তায় আমরা একটা বৃহৎ প্রকল্প নিয়েছি। ভারত সেখানে অর্থায়ন করতে চায়। আমি বলেছি, তিস্তায় যে প্রকল্পটি হবে সেটা আমাদের প্রয়োজন অনুযায়ী হবে। আমাদের প্রয়োজন যেন পূরণ হয়। আমাদের চাহিদা পূরণ করেই তিস্তা চুক্তি হবে।

তিনি আরো বলেন, ভারত আমাদের সবচেয়ে নিকটতম প্রতিবেশী এবং বন্ধুরাষ্ট্র। আজকের আলোচনায় ভিসা ইস্যুর ক্ষেত্রে ক্যাপাসিটি বাড়ানো, ট্যারিফ, কানেকটিভিটি বাড়ানোসহ নানা বিষয়ে কথা হয়েছে।

ড. হাছান মাহমুদ বলেন, ভারতের সঙ্গে আমাদের বহুমাত্রিক সম্পর্ক। এই সম্পর্ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে নতুন উচ্চতায় উন্নীত হয়েছে।

সীমান্তে হত্যাকাণ্ডের বিষয়ে তিনি বলেন, নন লিথাল (প্রাণঘাতী নয়) ওয়েপন ব্যবহার করার ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়েছে। ভারতের পররাষ্ট্র সচিব বলেছেন বিএসএফকে সে ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। এ ব্যাপারে তাদের আন্তরিকতার অভাব নেই।

এর আগে, গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।

বুধবার সন্ধ্যায় একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ভিসাপ্রক্রিয়া সহজ করার ব্যাপারে আলোচনা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ০৪:৪২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪