ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

যুক্তরাজ্যে ‘মোহাম্মদ’ এখন শিশুদের দ্বিতীয় জনপ্রিয় নাম

আন্তর্জাতিক ডেস্কঃ মুসলিম বিশ্বের বাইরেও শিশুদের নাম ‘মোহাম্মদ’ রাখার দিক দিয়ে যুক্তরাজ্য এখন অনেক এগিয়ে। ব্রিটেনে ছেলে শিশুদের নাম হিসেবে বর্তমানে ‘মোহাম্মদ’ বেশ জনপ্রিয়তা পেয়েছে।

শনিবার সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাজ্যে ‘মোহাম্মদ’ নামটি এখন ছেলে শিশুদের জনপ্রিয় ১০০ নামের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে।

বিবিসির খবরে বলা হয়েছে, দেশটির নতুন রাজা চার্লসের নাম মাঝখানে ছেলে শিশুদের জনপ্রিয় ১০০ নামের তালিকায় স্থান করে নিয়েছিল। কিন্তু এখন, আর আগের অবস্থানে নেই এই নামটি। ব্রিটেনে ইউরোপীয় স্টাইলের নামের পাশাপাশি ধর্মীয় নাম রাখার প্রবণতাও বাড়ছে।

ইংল্যান্ড ও ওয়েলসে শিশুদের সবচেয়ে জনপ্রিয় নামের তালিকায় এখনো শীর্ষে রয়েছে অলিভিয়া ও নোয়া। এ ছাড়া ফ্রেঞ্চ নাম ওটিলিয়ে ও এলোডিয়ে, গ্রিক অফেলিয়া ও আইরিশ মেইভের মতো নাম মেয়ে শিশুদের ক্ষেত্রে জনপ্রিয়তা অর্জন করেছে। ২০২২ সালে ইংল্যান্ড ও ওয়েলসে জনপ্রিয় নামের তালিকা ঘেঁটে এমন চমকপ্রদ তথ্য পাওয়া গেছে।

ফরাসি নাম ‘ওটিলি’ এবং ‘এলোডি’, গ্রীক নাম ‘ওফেলিয়া’ এবং আইরিশ নাম ‘মেভ’ মেয়েদের নাম হিসাবে জনপ্রিয়তা বেশ দ্রুত বৃদ্ধি পেয়েছে। ইংল্যান্ড ও ওয়েলস মিলিয়ে ‘চার্লস’ নামটি তালিকা থেকে বাদ পড়লেও শুধু ইংল্যান্ডের হিসেবে শততম স্থানে রয়েছে।

চার্লসের সন্তানদের মধ্যে ‘উইলিয়াম’ নামটি এবার তিন ধাপ নেমে ২৪তম স্থানে। ‘হ্যারি’ শীর্ষ দশ থেকে নেমে ১৫তম স্থানে নেমে আসে।

মেয়েদের নামের তালিকায় একসময়ের শীর্ষ জনপ্রিয় নাম ‘এলিজাবেথ’ এখন ৬০তম স্থানে রয়েছেন। অন্যদিকে ভিক্টোরিয়া, যা ২০১৭ সালে শীর্ষ ১০০-তে স্থান পেয়েছিল, এবার সেই নাম বাদ পড়েছে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ব্রিটেনে মেয়েদের জন্য বর্তমানে শীর্ষ ১০ নাম: অলিভিয়া, অ্যামেলিয়া, ইসলা, আভা, লিলি, আইভী, ফ্রেয়া, ফ্লোরেন্স, ইসাবেলা এবং মিয়া।

ব্রিটেনে ছেলেদের জন্য বর্তমানে শীর্ষ ১০ নাম: নূয়াহ, মুহাম্মদ, জর্জ, অলিভার, লিও, আর্থার, অস্কার, থিওডোর, থিও এবং ফ্রেডি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

যুক্তরাজ্যে ‘মোহাম্মদ’ এখন শিশুদের দ্বিতীয় জনপ্রিয় নাম

আপডেট টাইম : ১১:১৯:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪