ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

এবার পশ্চিম তীরে দূতাবাস চালুর ঘোষণা দিলো কলম্বিয়া

এবার পশ্চিম তীরের রামাল্লায় দূতাবাস চালু করার ঘোষণা দিয়েছে লাতিন আমেরিকার দেশ কলম্বিয়া। বুধবার কলোম্বিয়া প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো দেশটির পররাষ্ট্রমন্ত্রী লুইস গিলবেরতো মুরিলোকে ফিলিস্তিনে ওই দূতাবাস খোলার নির্দেশ দেন।

কলোম্বিয়া প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো বলেন, রামাল্লায় আমাদের দূতাবাস নির্মাণ হবে ফিলিস্তিনের প্রতি সহমর্মিতা প্রকাশের দ্বিতীয় পদক্ষেপ।

প্রথম পদক্ষেপ ছিল, ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালানোর প্রতিবাদে গত ২ মে ইসরায়েল থেকে কলোম্বিয়ার সব কূটনীতিককে প্রত্যাহার করে ইহুদিবাদী দেশটির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করা।

প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো গত বছরের ২০ অক্টোবর ইসরায়েলের রাষ্ট্রদূত গালি ডাগান ও ফিলিস্তিনের রাষ্ট্রদূত রউফ আল-মালকির সঙ্গে পৃথক বৈঠকে প্রথম রামাল্লায় দূতাবাস করার কথা জানান।

জাতিসংঘে ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেয়াও আহ্বান জানান কলোম্বিয়ার প্রেসিডেন্ট। রামাল্লায় কলোম্বিয়ার দূতাবাস চালু খবর এমন দিলে দেশটির প্রেসিডেন্ট, যেদিন (বুধবার) ইউরোপের ৩ দেশ স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড যৌথভাবে ঘোষণা দিয়েছে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার।

আগামী ২৮ মে দেশ ৩টি আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বলে বুধবার এক যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। এর আগে ২০১৮ সালের ৩ আগস্ট জোয়ান ম্যানুয়েল সান্তোসের কলোম্বিয়ার সরকার ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্রে স্বীকৃতি দেয়।

কলোম্বিয়ার বর্তমান প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো বলেন, আমার দৃঢ় বিশ্বাস আরো অনেক দেশই এখন নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াবে। এক সময় বর্বর ইসরায়েল সরকার দেখবে- তাদের পাশে আর কেউ নেই।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

এবার পশ্চিম তীরে দূতাবাস চালুর ঘোষণা দিলো কলম্বিয়া

আপডেট টাইম : ০২:৫৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪