ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

কাপড় ধুতে বলায় স্ত্রীকে হত্যা, যে সাজা পেল পাষণ্ড স্বামী

কুমিল্লায় কাপড় ধুয়ে দিতে বলায় খালেদা আক্তার নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী মোজাম্মেল হোসেন রাজুকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রোজিনা খান। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত আসামি মো. মোজাম্মেল হোসেন রাজু কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শাটিষক গ্রামের নুরুন্নবী প্রকাশ নুর আলমের ছেলে। নিহত খালেদা আক্তার কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার পূর্ব দৈয়ারার মো. মোবারক হোসেনের মেয়ে।

মামলার বিবরণে জানা যায়, প্রেম করে খালেদা আক্তারকে বিয়ে করেন মোজাম্মেল হোসেন রাজু। তাদের দাম্পত্যজীবনে মিম নামে তিন বছর বয়সী একটি কন্যাসন্তান ছিল। বিয়ের পর থেকেই মোজাম্মেল বেকার থাকায় খালেদা তার শিশুসন্তান মিমকে নিয়ে বাবার বাড়িতে থাকতেন। ২০১৮ সালের ২ নভেম্বর মোজাম্মেল তার শ্বশুরবাড়ি বেড়াতে আসেন। রাতে স্বামী-স্ত্রী ও শিশুসন্তান ভাত খেয়ে ঘুমিয়ে পড়েন। পরদিন ভোরে স্বামী মোজাম্মেলকে কাপড় ধুতে বলেন খালেদা। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে খালেদার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন মোজাম্মেল। পরে মরদেহ পুকুরঘাটের কাছে ফেলে রেখে পালিয়ে যান।

এ ঘটনায় মোজাম্মেল হোসেন রাজুকে আসামি করে নাঙ্গলকোট থানায় একটি হত্যা মামলা করেন নিহতের বাবা মো. মোবারক হোসেন। তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. সোহেল রানা তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আসামি মোজাম্মেলকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেন। আদালতে আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। বৃহস্পতিবার এ ঘটনায় জড়িত একমাত্র আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম ও অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম বলেন, এ রায়ে আমরা সন্তুষ্ট। আশা করছি, উচ্চ আদালত এ রায় বহাল রাখবেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

কাপড় ধুতে বলায় স্ত্রীকে হত্যা, যে সাজা পেল পাষণ্ড স্বামী

আপডেট টাইম : ০৩:৪৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪