ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা

রিমালের প্রভাবে রাজধানীতে বৃষ্টির সঙ্গে দমকা বাতাস

নিজস্ব প্রতিবেদকঃ প্রবল ঘূর্ণিঝড় ‘রিমাল’ উত্তর দিকে অগ্রসর হয়ে উপকূল অতিক্রম সম্পন্ন করে বর্তমানে কয়রা, খুলনার নিকট অবস্থান করছে। এটি আরো উত্তর দিকে অগ্রসর হয়ে বৃষ্টিপাত ঝড়িয়ে কয়েক ঘণ্টার মধ্যে কিছুটা দূর্বল হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এদিকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাজধানীতে সোমবার (২৭ মে) ভোর থেকে ঝরছে বৃষ্টি, সঙ্গে বইছে দমকা বাতাস।

বৃষ্টিতে স্বস্তি মিললেও ভোগান্তিতে পড়েছেন কর্মজীবীরা ও স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থীরা। ভোর থেকে বৃষ্টি মাথায় নিয়ে কাজে বের হয়েছেন অনেকে। অস্বস্তিতে রয়েছেন রিকশাচালকরা। অফিসগামীরাও পড়ছেন ভোগান্তিতে। কেউ ছাতা কেউবা রেইনকোট পরিধান করে বের হয়েছেন। অন্যদিকে রাস্তায় গণপরিবহনের সংখ্যাও কম।

ওয়ারলেস মোড়ের রিকশাচালক তুহিন বলেন, বৃষ্টি ভোর থেকে শুরু হওয়ায় রিকশা বের করতে পারেননি। মাঝখানে একটু থামছিল, পরে আবার শুরু হইছে। রাস্তায় যাত্রীও কম।

মৌচাক মার্কেটের ব্যবসায়ী সেলিম বলেন, বৃষ্টি হওয়ায় ভ্যাপসা গরম কমেছে। তবে এক টানা ঝিরঝির বৃষ্টি হলে ভোগান্তি শুরু হয়। চলতে ফিরতে সমস্যা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার

রিমালের প্রভাবে রাজধানীতে বৃষ্টির সঙ্গে দমকা বাতাস

আপডেট টাইম : ১১:৩৯:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪