ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

কুমিল্লায় নির্মাণাধীন স্কুল ভবন ধসে ৫ম শ্রেণির শিক্ষার্থী নিহত

শাহদাত কামাল শাকিল (কুমিল্লা)ঃ কুমিল্লায় নির্মাণাধীন ভবন ধসে নূর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সাইফুল ইসলাম সাগর নামে ৫ম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে।

আজ সোমবার (২৭ মে) বেলা সাড়ে ১১টায় সদর দক্ষিণ উপজেলার শাকতলা নোয়াগাও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত সাগর শাকতলা এলাকার অলি আহমেদের বড় ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর দক্ষিণ উপজেলার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর ভূঁইয়া।

প্রত্যক্ষদর্শীরা জানান, নূর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের টিনশেড বিল্ডিংয়ে ক্লাস করছিল সাগর ও তার সহপাঠীরা। এ সময় হঠাৎ করে শিক্ষা প্রতিষ্ঠানটির নির্মাণাধীন ৬ তলার ওপরের অংশ ভেঙে পড়ে। এ সময় ইট পাথরের নিচে চাপা পড়ে সাগর। স্থানীয়রা সাগরকে উদ্ধার করে কুমিল্লা জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মো. রাসেল খান তাকে মৃত ঘোষণা করেন।

ডাক্তার রাসেল বলেন, ‘সাগরের মাথায় প্রচণ্ড আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করছি, হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যুবরণ করেছে সে।’

নিহত সাগরের বাবা অলি আহমেদ জানান, তার দুই ছেলের মধ্য সাগর বড়, সকালে স্কুলের জন্য বাসা থেকে বের হয়। তারপর লোকমুখে শুনে স্কুলে ভবন ভেঙে পড়ে তার ছেলে মারা যায়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

কুমিল্লায় নির্মাণাধীন স্কুল ভবন ধসে ৫ম শ্রেণির শিক্ষার্থী নিহত

আপডেট টাইম : ০৪:২১:১৩ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪