ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

ন.গ্ন অবস্থায় থানায় ঘোরানো হলো কংগ্রেস নেতাকে!

আন্তর্জাতিক ডেস্কঃ কংগ্রেসের এক নেতাকে নগ্ন করে থানায় ঘোরানোর অভিযোগ উঠেছে। জানা গেছে, শাহজান শেখ নামে ওই নেতাকে বেশ কয়েক ঘণ্টা থানার মধ্যে আটকে রাখা নয় নগ্ন অবস্থায়। শুধু তাই নয়, তাকে নগ্ন অবস্থায় থানার মধ্যে ঘোরানোও হয়।

পশ্চিমবঙ্গের মালদহের এ ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। এ ঘটনায় অভিযোগের তির মানিকচক থানায় বিরুদ্ধে।

অভিযোগের ভিত্তিতে জানা গেছে, পুরোনো একটি মামলার ভিত্তিতে রাতে বন্ধুদের আসর থেকে শাহজাহান শেখ নামে ওই কংগ্রেস নেতাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করা হয় আরও এক কংগ্রেস নেতা ফিটু শেখকেও।

গ্রেপ্তার কংগ্রেস নেতার স্ত্রী ধরমপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। তার অভিযোগ, গত ২৩ মে তার স্বামীকে গ্রেপ্তার করে পুলিশ। তারপর থানায় নিয়ে নগ্ন অবস্থায় বেধড়ক মারধর করা হয়। এখানেই শেষ নয়, তাকে নগ্ন করে থানার মধ্যে ঘোরানো হয়। প্রায় দুই ঘণ্টা তাকে নগ্ন অবস্থায় থানার মধ্যে রাখা হয়। গ্রেপ্তার কংগ্রেস নেতার স্ত্রী এ ঘটনার পেছনে রাজনৈতিক প্রতিহিংসার কথা উল্লেখ করেছেন।

তিনি আরও দাবি করেছেন, নগ্ন করে থানা ঘোরানোর দৃশ্য থানার কনস্টেবল ও সিভিক ভলান্টিয়াররা ধারণ করেন। এখন তার স্বামীকে হুমকি দেওয়া হচ্ছে, সেই ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হবে। তিনি পুরো ঘটনার পুলিশি তদন্তের দাবি করেছেন।

অন্যদিকে অভিযোগ গ্রহণ করে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন মালদার পুলিশ সুপার। জানা গেছে, পুরোনো বোমাবাজির ঘটনায় ওই কংগ্রেস নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতে তোলা হলে ছয় দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ন.গ্ন অবস্থায় থানায় ঘোরানো হলো কংগ্রেস নেতাকে!

আপডেট টাইম : ১০:৪৯:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪