ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

গাজায় শান্তি স্থাপনে যে শর্ত দিলো হামাস

নিজস্ব প্রতিবেদক: গাজায় চলমান আগ্রাসনের সময় আর কোনো আলোচনায় অংশ নেবে না ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। তবে ইসরায়েল যুদ্ধ বন্ধ করলে জিম্মি এবং বন্দিদের বিনিময়সহ একটি ‘পূর্ণাঙ্গ চুক্তি’ নিয়ে আলোচনা করতে আগ্রহী তারা। বৃহস্পতিবার (৩০ মে) মধ্যস্থতাকারীদের এই কথা বলেছে হামাস।

বৃহস্পতিবার একটি বিবৃতি দিয়েছে হামাসের কেন্দ্রীয় নেতৃত্ব। সেখানে এ প্রসঙ্গে বলা হয়েছে, গাজায় আমাদের জনগণ, পরিবার-পরিজনদের ওপর গণহত্যা চলছে। যারা বেঁচে আছে, তারা প্রতিদিন আগ্রাসন-দুর্ভিক্ষ-দখলদারিত্বের শিকার হচ্ছে। হামাস এবং ফিলিস্তিনের অন্যান্য নেতৃস্থানীয় বিভিন্ন গোষ্ঠী মনে করে, এই পরিস্থিতিতে গাজায় যুদ্ধবিরতির আলোচনায় হামাসের অংশগ্রহণ সার্বিক অবস্থার কোনো পরিবর্তন ঘটাতে সক্ষম হবে না।

তবে আজ (৩০ মে) আমরা আমাদের মধ্যস্থতাকারীদের জানিয়ে দিয়েছি যে যদি দখলদার বাহিনী গাজায় আগ্রাসন বন্ধ করে, তাহলে গাজা ইস্যুতে একটি সম্পূর্ণ (শান্তি) চুক্তির জন্য আমরা প্রস্তুত। এই চুক্তিতে (সব জিম্মিকে মুক্তি দেওয়া সংক্রান্ত) একটি বিস্তৃত সমঝোতাও অন্তর্ভুক্ত হবে।

হামাসের সর্বশেষ বিবৃতিটি এমন সময় এলো যখন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এর হামলা বন্ধের আদেশ সত্ত্বেও দক্ষিণ গাজার রাফা শহরের হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।

জানা গেছে, গাজায় একটি যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির জন্য ইসরায়েল ও হামাসের মধ্যে একটি চুক্তির জন্য কাজ করে যাচ্ছে মধ্যস্ততাকারী দেশ মিসর ও কাতার। তবে বারবারই মাঝপথে এসে এই আলোচনার অগ্রগতি থেমে যাচ্ছে। এর জন্য অবশ্য একে-অপরকে দোষারোপ করেছে উভয় পক্ষ।

প্রসঙ্গত, যুদ্ধবিরতি বিষয়ে হামাসের এর আগে দেওয়া প্রস্তাবগুলোকে অপর্যাপ্ত বলে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। দেশটি বলেছে হামাসকে ধ্বংস করার জন্য তারা বদ্ধপরিকর। তাই জিম্মিদের উদ্ধার এবং হামাস যোদ্ধাদের মূলোৎপাটনের লক্ষ্যে রাফা শহরে হামলায় মনোনিবেশ করেছে তারা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গাজাজুড়ে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত প্রায় ৩৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ৭ অক্টোবর ইসিরায়েলি ভূখণ্ডে হামাসের হামলার প্রতিক্রিয়ায় ওইদিনই গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল।

ইসরায়েলি তথ্য মতে, হামাসের ওই হামলায় প্রায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হন। এসময় আরও ২৫০ জনেরও বেশি জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায় সশস্ত্র যোদ্ধারা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

গাজায় শান্তি স্থাপনে যে শর্ত দিলো হামাস

আপডেট টাইম : ০২:১৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪