ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

নগরভবনে রিকশাচালক নেতাদের সাথে আজ দুপুরে বৈঠক

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক থেকে রিকশা তুলে দেয়ার প্রতিবাদে গত দুই দিন বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেন রিকশাচালকরা। এতে সীমাহীন ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। কিন্তু বুধবার সকাল থেকে আন্দোলনকারী রিকশাচালকেরাসড়কে নামেননি। যে কারণে স্বাভাবিক রয়েছে সব ধরনের যান চলাচল।

এ ছাড়া রিকশা নিষিদ্ধ করা কুড়িল, বাড্ডা, রামপুরা সড়কে সকাল থেকেই অল্প সংখ্যক রিকশা চলাচল করতে দেখা গেছে। তবে আগে প্রধান সড়কে যেমন ব্যাপকভাবে রিকশা চলাচল করতো ঠিক সেভাবে রিকশা না চলে অল্প সংখ্যক রিকশা চলাচল করতে দেখা গেছে।

উত্তর বাড্ডা ফুটওভার ব্রিজ সংলগ্ন রাস্তায় যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন বেশ কয়েকজন রিকশাচালক। তাদের মধ্যে একজন রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘আমাদের সবার সিদ্ধান্ত অনুযায়ী আমরা আজ সড়ক অবরোধ করিনি। আমরা রিকশা নিয়ে সড়কে নেমেছি। আজ কেউ আর আমাদের রিকশা চলাচলে বাধা দিচ্ছে না। তবে সবাই বড় রাস্তায় রিকশা নামায়নি। অনেকে গলির ভেতরে রিকশা চালাচ্ছেন। বড় রাস্তায় অল্প সংখ্যক রিকশা চলছে। আমাদের রিকশা মালিক সমিতি, চালক নেতারা বসে যে সিদ্ধান্ত দেবে আমরা সেভাবেই চলব।’

এদিকে দুপুরে গুলশানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নগরভবনে রিকশা মালিক-চালক সমিতির প্রতিনিধিদের সঙ্গে সমস্যা সমাধানে বৈঠকে বসবেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএনসিসির প্রধান জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন।

তিনি বলেন, মেয়র আতিকুল ইসলামের সঙ্গে আজ রিকশা মালিক-চালক সমিতির নেতৃবৃন্দ, ডিএমপি কমিশনার, সংসদ সদস্য এ কে এম রহমতউল্লাহ এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিদের বৈঠক হবে। সভা শেষে এ বিষয়ে ব্রিফ করা হবে।

এর আগে গত ৩ জুলাই রাজধানীর নির্দিষ্ট মূল সড়কে রিকশা চলাচল বন্ধের ঘোষণা দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। পরে একই সিদ্ধান্তের কথা জানান উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। প্রাথমিকভাবে গাবতলী থেকে আসাদগেট হয়ে আজিমপুর ও সায়েন্স ল্যাব থেকে শাহবাগ পর্যন্ত রিকশা চলাচল করবে না সিদ্ধান্ত হয়। এ ছাড়া কুড়িল বিশ্ব রোড থেকে রামপুরা হয়ে খিলগাঁও-সায়েদাবাদ পর্যন্ত রিকশাসহ অন্যান্য অবৈধ ও অনুমোদিত যানবাহন চলাচল নিষিদ্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ডিটিসিএ ( ঢাকা ট্রান্সপোর্ট কন্ট্রোল অথরিটি) এর এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এরই পরিপ্রেক্ষিতে রিকশাচালকরা গত দুইদিন আন্দোলন করে আসছিল। দ্বিতীয়দিনের মতো মঙ্গলবার দিনব্যাপী সড়ক অবরোধের পর বিকেল ৪টার দিকে সড়ক ছাড়ে রিকশাচালকরা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

নগরভবনে রিকশাচালক নেতাদের সাথে আজ দুপুরে বৈঠক

আপডেট টাইম : ১২:৫১:২৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০১৯