ঢাকা ১২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

ইরানের উত্তরপূর্বাঞ্চলে ভূমিকম্পে ৪ জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের উত্তরপূর্বাঞ্চলে পাঁচ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে দুইজনের মৃত্যু হয়েছে। দেশটির স্থানীয় এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

ইরানের উত্তরপূর্বাঞ্চলে ভূমিকম্পে ৪ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় দুপুরের দিকে এই ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা রেকর্ড করা হয়েছে ৪ দশমিক ৯।
ভূমিকম্পে হতাহতের সংখ্যা জানিয়ে কাশমারের গভর্নর হাজাতুল্লাহ শরিয়তমাদারি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, আহতের ৩৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভূমিকম্পে শহরটির বেশির ভাগ দুর্বল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান ওই গভর্নর।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, ভূমিকম্পটির উৎসের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের পার্বত্য এলাকায় গত বছরের শুরুর দিকে ৫ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল। এতে তিন ব্যক্তি নিহত হয়েছিলেন। আহত হয়েছিলেন ৮০০ জনের বেশি। এলাকাটি তুরস্কের সীমান্তসংলগ্ন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

ইরানের উত্তরপূর্বাঞ্চলে ভূমিকম্পে ৪ জন নিহত

আপডেট টাইম : ০২:০৩:১২ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪