ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা

জাতিসংঘ সম্পর্কে গুজব ছড়ানোর অভিযোগ গুতেরেসের

আন্তর্জাতিক ডেস্কঃ গাজা যুদ্ধ ইস্যুতে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের বিরুদ্ধে মিথ্যে ও ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। গুতেরেস নিজে এই অভিযোগ তুলেছেন।

সোমবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসরায়েলের নাম উল্লেখ না করে মহাসচিব বলেন, “একটি মহল সম্প্রতি গুজব ছড়াচ্ছে যে (গাজায় হামাস-ইসরায়েলের চলমান যুদ্ধে) আমি কখনও হামাসের প্রতি ক্ষোভ বা নিন্দা জানাইনি। এমনকি এমন কথাও আমার কানে এসেছে যে আমি হামাসের সমর্থক।

প্রতিবেদনে বলা হয়, ‘ইসরায়েলের নাম উল্লেখ না করে মহাসচিব বলেন, একটি মহল সম্প্রতি গুজব ছড়াচ্ছে যে (গাজায় হামাস-ইসরায়েলের চলমান যুদ্ধে) আমি কখনও হামাসের প্রতি ক্ষোভ বা নিন্দা জানাইনি। এমনকি আমাকে হামাসের সমর্থক বলে অবহিত করা হয়েছে। কিন্তু বাস্তব সত্য হলো, গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত আমি কমপক্ষে ১০২ বার প্রকাশ্যে এবং আনুষ্ঠানিকভাবে হামাসের নিন্দা জানিয়েছি। ৫১ বার জাতিসংঘের আনুষ্ঠানিক বক্তব্যে এবং বাকি ৫১ বার সামাজিক যোগাযোগ মাধ্যমে।

প্রসঙ্গত, ইসরায়েলের জাতিসংঘ দূত গিলাদ এরদান সম্প্রতি এক সংবাদ সম্মেলনে হামাসের প্রতি জাতিসংঘের পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিলেন।

এরদান বলেছিলেন, ‘গুতেরেসের একমাত্র লক্ষ্য হলো হামাসকে টিকে থাকতে সাহায্য করা। সেক্রেটারি-জেনারেল জাতিসংঘের মান মেনে চলতে অস্বীকার করেন এবং সাম্প্রতিক বিভিন্ন ঘটনার বিকৃত ব্যাখ্যা দেন, যা আমরা নিন্দনীয় মনে করি। মহাসচিব সন্ত্রাসীদের একজন পৃষ্ঠপোষক এবং তার আজকেই পদত্যাগ করা উচিত।’

এরদানের এমন বক্তব্যের পর এবার আত্মপক্ষকে সমর্থন করে ইসরায়েলের গুজবকে উড়িয়ে দিলেন জাতিসংঘের মহাসচিব।

উল্লেখ্য, ইসরায়েলের অভিযোগ, ফিলিস্তিনে জাতিসংঘের বিভিন্ন সংস্থায় কর্মরত কর্মীরা এই যুদ্ধের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট; কিন্তু জাতিসংঘ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। অন্যদিকে জাতিসংঘের বক্তব্য, ইসরায়েল তার অভিযোগের পক্ষে প্রয়োজনীয় প্রমাণ দেখাতে না পেরে এসব গুজব ছড়াচ্ছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার

জাতিসংঘ সম্পর্কে গুজব ছড়ানোর অভিযোগ গুতেরেসের

আপডেট টাইম : ০২:০০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪