ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু

সারাদেশে বুধবার সকাল-সন্ধ্যা ‘বাংলা ব্লকেড’

সিটিজেন প্রতিবেদকঃ সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আগামীকাল বুধবার (১০ জুলাই) সকাল-সন্ধ্যা “বাংলা ব্লকেড” কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থকারের সামনে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচির ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বুধবার সকাল ১০ টা থেকে এই কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন তারা।

নাহিদ ইসলাম জানান, তারা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আন্দোলন করছেন না। তারা কোটার বৈষম্য নিরসনে একটি স্থায়ী সমাধান চাচ্ছেন। সেটা নির্বাহী বিভাগকেই করতে হবে। এজন্য সংসদে আইন পাসের দাবি জানিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, তাদের আন্দোলন কোটা বাতিলের জন্য নয়, বরং কোটার যৌক্তিক সংস্কার দাবিতে। যৌক্তিকভাবে পাঁচ শতাংশ কোটা থাকতে পারে বলে মনে করেন তারা।

তারা আরও স্পষ্ট করেন যে, এই আন্দোলন মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে নয়। তারা বলেন, মুক্তিযোদ্ধারা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের অবদানের প্রশ্নে কেউ আঙ্গুল তুলতে পারে না। আমরা প্রশ্ন তুলেছি, নাতি-পুতি কোটার বিরুদ্ধে। পোষ্য কোটার বিরোধিতা করেছি।

আন্দোলনকারীরা জানান, এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। সরকারের উচ্চ মহল থেকে কোটার যৌক্তিক সংস্কারের লিখিত কোনো আশ্বাস এলে তারা ক্লাসে ফিরে যাবেন বলে জানান আন্দোলনকারীরা।

২০১৮ সালের অক্টোবরে কোটাবিরোধী আন্দোলন চরম আকার ধারণ করলে সরকার পরিপত্র জারি করে সরকারি চাকরিতে কোটাব্যবস্থা পুরোপুরি বাতিল করে দেয়। ওই পরিপত্র চ্যালেঞ্জ করে রিট করেন মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কমান্ড কাউন্সিলের সভাপতি অহিদুল ইসলামসহ সাত শিক্ষার্থী। এর পরিপ্রেক্ষিতে গত ৫ জুন পরিপত্রটি বাতিল করে দেন হাইকোর্টের একটি বেঞ্চ।

এই রায়ের পর ফুঁসে উঠেন শিক্ষার্থীরা। তারা কোটা বাতিলের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করেন। গত ১ জুলাই থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে জোরালো আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। ‘বাংলা ব্লকেড’ নামে দুই দিন ঢাকায় কর্মসূচি পালন করেন তারা। এতে রাজধানী স্থবির হয়ে পড়ে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে কোটাবিরোধী শিক্ষার্থীরা রাজপথ অবরোধ করায় ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষদের।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সংসদের অধিবেশন শুরু

সারাদেশে বুধবার সকাল-সন্ধ্যা ‘বাংলা ব্লকেড’

আপডেট টাইম : ০৭:২৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪