ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

বিএনপি- জামায়াত সন্ত্রাসীদের বিরুদ্ধে রাজপথে খসরু চৌধুরী এমপি

কোটাবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ব্যবহার করে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা যাতে বৃহত্তর উত্তরা এলাকায় নৈরাজ্য চালাতে না পারে সেজন্য দৈনিক রাজপথে অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মো. খসরু চৌধুরী।

তিনি গত ১৬ জুলাই থেকে প্রতিদিন উত্তরার বিভিন্ন সড়কে দলীয় নেতাকর্মীদের নিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন। সেই ধারাবাহিকতায় গতকাল সোমবার উত্তরার আজমপুর এলাকা ও জসিম উদ্দিন এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেন। আজ মঙ্গলবার সকালেও তিনি রাজধানীর উত্তরা ও দক্ষিণখান এলাকায় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন।

দেশের এই ক্রান্তিকালে নেতা-কর্মীদের মনোবল বাড়াতে ও প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মো. খসরু চৌধুরী বৃহত্তর উত্তরার বিভিন্ন এলাকায় যাচ্ছেন। সেখানে তিনি দলীয় নেতাকর্মীদের বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের নৈরাজ্য প্রতিরোধে দিক নির্দেশনা দিচ্ছেন। গত কয়েকদিনে তিনি ঢাকা-১৮ আসনের আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বেশ কয়েকটি মিটিং করেছেন।

কোটাবিরোধী আন্দোলনে বিএনপি-জামাতের বর্বরোচিত হামলায় আহত নেতা-কর্মীদের দেখতে রাজধানীর উত্তরা আধুনিক মেডিকেল, কুয়েত মৈত্রী হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেছেন মো. খসরু চৌধুরী এমপি। এ সময় তিনি আহত নেতা-কর্মীদের শারীরিক  অবস্থা সম্পর্কে ডাক্তারের নিকট খোঁজ নেন। এসময় তিনি যে সকল  নেতৃবৃন্দ সাহসিকতার সাথে নিজের জীবন বাজি রেখে বিএনপি-জামাত-শিবিরের সন্ত্রাসীদের মোকাবেলা করে দেশের এবং সাধারণ মানুষের জানমাল রক্ষা করেছেন- তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

এসময় তিনি জামাত-শিবিরের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

বিএনপি- জামায়াত সন্ত্রাসীদের বিরুদ্ধে রাজপথে খসরু চৌধুরী এমপি

আপডেট টাইম : ১০:২৪:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪