ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মাকসুদ কামালের পদত্যাগ

সিটিজেন প্রতিবেদকঃঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ কামাল পদত্যাগ করেছেন। তিনি ছাড়াও পদত্যাগপত্র জমা দিয়েছেন সাতটি হলের প্রভোস্ট।

আজ শনিবার (১০ আগস্ট) দুপুরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তাঁরা পদত্যাগ করেন।

পদত্যাগপত্রের একটি অনুলিপি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকেও পাঠিয়েছেন তিনি। রেজিস্ট্রার দপ্তর সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, উপাচার্যের সঙ্গে বেগম রোকেয়া হল, শামসুন নাহার হল, বিজয় ৭১ হল, বঙ্গবন্ধু হল, জিয়া হল, সার্জেন্ট জহুরুল হক হল, স্যার সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষরাও পদত্যাগ করেছেন। এছাড়া জহুরুল হক হলের চারজন আবাসিক শিক্ষকও পদত্যাগ করেছেন।

এর আগে বৃহস্পতিবার (৮ আগস্ট) ঢাবির প্রক্টর ও প্রক্টরিয়াল বডির সব সদস্য পদত্যাগ করেন। তাছাড়া বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানও পদ ছেড়েছেন বলে জানা গেছে।

গত ১৫ অক্টোবর রাষ্ট্রপতির আদেশে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ঢাবির উপ-উপাচার্য (শিক্ষা) এবং ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছিল।

২০২০ সালের জুনে অধ্যাপক মাকসুদ কামাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির চারবারের নির্বাচিত সভাপতি ছিলেন। বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগ সমর্থক শিক্ষকদের সংগঠন নীল দলের আহ্বায়কের দায়িত্বেও ছিলেন তিনি। এ ছাড়া ঢাবি মাস্টারদা সূর্য সেন হলের প্রাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন মাকসুদ কামাল।

মাকসুদ কামাল লক্ষ্মীপুর জেলায় ২১ নভেম্বর ১৯৬৬ সালে জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম ফরিদ আহমেদ এবং মা মরহুমা মাছুমা খাতুন ছিলেন সমাজহিতৈষী ও বিদ্যানুরাগী ব্যক্তিত্ব। তার বাবা একজন সুপরিচিত ও প্রতিষ্ঠিত ব্যবসায়ীও ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মাকসুদ কামালের পদত্যাগ

আপডেট টাইম : ০৮:৫৩:০১ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪