ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

শেখ হাসিনার বিচার ও ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি

সিটিজেন প্রতিবেদকঃশেখ হাসিনাসহ ছাত্র আন্দোলনে গুম-খুনের সঙ্গে জড়িত সব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিচার এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থীদের দখলদারিত্বের রাজনীতি নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

এদিন বিকেল সাড়ে ৪টার দিকে হাজারো শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এসে এ বিক্ষোভ করেন। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসে বিভিন্ন স্থান প্রদক্ষিণ করেন। এ সময় যেকোনো ধরনের প্রতি বিপ্লব রুখে দেয়ার হুশিয়ারি দেন তারা।

বিক্ষোভে ‘ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই’, ‘বিচার বিচার বিচার চাই, গণহত্যার বিচার চাই’ ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘দখলদারের রাজনীতি/শিক্ষকদের রাজনীতি, এই ক্যাম্পাসে হবে না’ ‘গেস্টরুম-গণরুম, এই ক্যাম্পাসে হবে না’ ইত্যাদি স্লোগান দিতে শুনা যায়।

আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, খুনি হাসিনা পুলিশ দিয়ে গুলি করে এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দিয়ে হামলা করে পাঁচ শতাধিক শিক্ষার্থী ও সাধারণ জনতাকে শহিদ করে দেশ থেকে পালিয়েছেন। ইতোমধ্যে অন্তর্বর্তী সরকারকে সরিয়ে দিতে ১০ আগস্ট পাল্টা অভ্যুত্থান চালানোর চেষ্টা করেও তারা ব্যর্থ হয়েছে। আমরা খুনি হাসিনাকে এই গণহত্যার দায়ে শাস্তির দাবি জানাই। আন্তর্জাতিকভাবে যেন তাকে শাস্তির আওতায় আনা হয়, সে দাবি জানাই।

অপর এক শিক্ষার্থী সালমান বলেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ চাই। আমরা চাই না আবার দখলদাররা আমাদের শোষণের সুযোগ পাক। আমরা গেস্টরুম ও গণরুম নামক জুলুম থেকে মুক্তি চাই। আমরা চাই না আর আমাদের ওপর জবরদস্তি করে রাজনৈতিক প্রোগ্রামে যোগ দিতে বাধ্য করা হোক। আমরা ঢাবি ক্যাম্পাসে ছাত্ররাজনীতির পরিবর্তে ছাত্র সংসদ চাই। আজকের এই আন্দোলনের মাধ্যমে আমরা খুনি হাসিনার সর্বোচ্চ বিচারের দাবি জানাই।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

শেখ হাসিনার বিচার ও ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি

আপডেট টাইম : ০৮:৪৫:২৫ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪