ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা

জাপানের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন কিশিদা

আন্তর্জাতিক ডেস্কঃজাপানের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন বলে জানিয়েছেন ফুমিও কিশিদা। সেপ্টেম্বরে তার ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্টের প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।

এর ফলে, প্রধানমন্ত্রী হিসেবে শেষ হবে তার তিন বছরের শাসনকাল। বুধবার সকালে টোকিওতে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বিবিসি’র।

বুধবার তার সিদ্ধান্ত ঘোষণার সময় সংবাদ সম্মেলনে ফুমিও কিশিদা বলেন, ‘আসন্ন নির্বাচনে জনগণকে দেখাতে হবে যে লিবারেল ডেমোক্রেটিক পার্টিতে পরিবর্তন হবে। তাই এলডিপি পরিবর্তনের প্রথম ও সহজে বোধগম্য পদক্ষেপ হবে তার সরে যাওয়া।

তবে এলডিপির নেতা-কর্মীদের দুর্নীতি, জীবনযাত্রার ব্যয়ের ঊর্ধ্বগতি এবং নিজেদের মুদ্রা ইয়েনের মান পড়তে থাকার কারণে সম্প্রতি তার জনপ্রিয়তা হ্রাস পাচ্ছিল। গত মাসে এক জরিপে দেখা গেছে, জাপানের মাত্র ১৫ দশমিক ৫ শতাংশ মানুষ কিশিদাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান।

বুধবারের সংবাদ সম্মেলনে কিশিদা বলেন, “আমাদের দলে বড় পরিবর্তন আসছে। জনগণের আকাঙ্ক্ষা আমি মেনে নিয়েছি। সামনের নির্বাচনে সেই আকাঙ্ক্ষারই প্রতিফলন ঘটবে।”

“আমি প্রধানমন্ত্রীর পদ এবং দলীয় প্রধানের পদ থেকে অব্যাহতির সিদ্ধান্ত নিয়েছি। গণতন্ত্রের বিকাশের জন্য মুক্ত বিতর্ক এবং স্বচ্ছ ও অবাধ নির্বাচন জরুরি। আমি আশা করছি যে আমার পদত্যাগের পর দল ফের তার স্বাভাবিক ছন্দে ফিরে আসতে পারবে।”

সাংবিধানিকভাবে এখনও কিশিদার মেয়াদ রয়েছে এক বছরের বেশি। এলডিপির এক নেতা জানিয়েছেন, যে তারা প্রধানমন্ত্রী ও দলীয়প্রধানকে সিদ্ধান্ত পরিবর্তন করার জন্য অনুরোধ করেছিলেন, কিন্তু কিশিদা অনড়। তিনি বলেছেন, বর্তমান অবস্থায় প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের পদে তার থাকা ‘দায়িত্বহীনতার’ পরিচয়।

আরেক সদস্য বিবিসিকে বলেছেন, “তার এই সিদ্ধান্ত একই সঙ্গে দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক। পররাষ্ট্রনীতি, প্রতিরক্ষানীতি এবং অভ্যন্তরীণ রাজনীতিতে তার রেকর্ড যথেষ্ট ভালো। কিন্তু দলের দুর্নীতি কেলেঙ্কারির কারণে তাকে এই সিদ্ধান্ত নিতে হলো।”

প্রসঙ্গত, জনপ্রিয়তার দিক থেকে জাপানের রাজনীতিতে এলডিপির প্রভাব এখনও একচেটিয়া। ১৯৫৫ সাল থেকে জাপানে ক্ষমতায় রয়েছে দলটি। বর্তমানে জনপ্রিয়তার যে সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে দলটি, তা প্রায় অভূতপূর্ব।

জাপানের একটি রাজনৈতিক পরিবারে জন্ম নেওয়া ফুমিও কিশিদার পিতা এবং পিতামহ— উভয়েই দেশটির পার্লামেন্টের সদস্য ছিলেন। কিশিদা নিজে প্রথম এমপি হন ১৯৯৩ সালে। সবচেয়ে দীর্ঘমেয়াদে জাপানের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করার রেকর্ড রয়েছে তার।

২০২১ সালের নির্বাচনে জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা’র উত্তরসূরী হিসেবে প্রথমবারের মতো দলকে নেতৃত্ব দেন তিনি। সেই নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয় এলডিপি এবং নিজের ক্যারিয়ারে প্রথমবার দেশের প্রধানমন্ত্রী হন কিশিদা।

সূত্র : বিবিসি

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন কিশিদা

আপডেট টাইম : ০৬:২৪:১৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪