ঢাকা ০৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

বিটিসিএলকে শিক্ষাপ্রতিষ্ঠানে সাশ্রয়ী মূল্যে সেবা নিশ্চিতে নাহিদের তাগিদ

সিটিজেন প্রতিবেদকঃবিটিসিএলের কেন্দ্রীয় কার্যালয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় করছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মতো শিক্ষাপ্রতিষ্ঠানেও সাশ্রয়ী মূল্যে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) সেবা নিশ্চিতে তাগিদ দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) রাজধানীর ইস্কাটনে বিটিসিএলের কেন্দ্রীয় কার্যালয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

সভার শুরুতে তিনি ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে পাওয়া নতুন বাংলাদেশের একমাস পূর্তিতে অভ্যুত্থানে সব শহীদ এবং আহতদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন।

উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের সব মানুষ নতুন করে আশাবাদী হচ্ছে। বর্তমানে যে সময় আছে, তা কাজে লাগিয়ে সংস্কারের কাজ করা হবে। দেশবাসী এটাই প্রত্যাশা করছে। আমরা সর্বক্ষেত্রে এমন সংস্কার করতে চাই, যেন বাংলাদেশ দীর্ঘমেয়াদে লাভবান হবে।

তিনি বলেন, সরকারের উদ্যোগ আছে। সেটা জনগণের কাছে কেন পৌঁছায় না, তার কারণ খুঁজে বের করতে হবে। আমাদের সীমাবদ্ধতা থাকতে পারে। তার মধ্যে থেকেই জনগণকে দুর্নীতিমুক্ত সেবা প্রদান নিশ্চিত করতে হবে।

নাহিদ ইসলাম বলেন, বিটিসিএলের প্রকল্পগুলোতে ঠিকাদার নিয়োগের ক্ষেত্রে যে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে, তা বন্ধ করাসহ বিটিসিএলের বিরুদ্ধে যে মামলা আছে সেগুলো নিষ্পত্তি করা প্রয়োজন। বিটিসিএলের কর্মকর্তাদের বিরুদ্ধে সরকারি অডিট আপত্তি রয়েছে। এক্ষেত্রে দায়ীদের কাছ থেকে অডিট আপত্তির অর্থ আদায় করে আপত্তি নিষ্পত্তি করা প্রয়োজন।

তিনি আরও বলেন, হোয়াটসঅ্যাপের মতো বিটিসিএলেরও অত্যন্ত লাভজনক একটি অ্যাপ্লিকেশন ‘আলাপ’ উদ্বোধন করা হয়েছিল। এতে বিটিসিএল ব্যাপকভাবে লাভবান হতো। কিন্তু তা হয়নি। ‘জিপন’ নামক খুবই জনপ্রিয় ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন দেয় বিটিসিএল। ব্যাপক প্রচারণার মাধ্যমে আলাপ এবং জিপনকে জনপ্রিয় করা প্রয়োজন।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমান। বিটিসিএলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এ সভায় অংশ নেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

বিটিসিএলকে শিক্ষাপ্রতিষ্ঠানে সাশ্রয়ী মূল্যে সেবা নিশ্চিতে নাহিদের তাগিদ

আপডেট টাইম : ১০:৩৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪