ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র’র সভাপতি মুহিব সম্পাদক কাউসার

 মাসুদ পারভেজঃ  শনিবার ( ২৮ সেপ্টেম্বর) রাজধানীর বিজয়নগর গ্র্যান্ড তাজ রেষ্টুরেন্ট মিলনায়তনে দেশের স্বনামধন্য কবি  সাহিত্যিক,সাংবাদিক, শিল্পী,  লেখক  প্রকাশক চিন্তক ও বুদ্ধিজীবীদের সমন্বয়ে “জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র”- নামে একটি সার্বজনীন জাতীয় সংগঠনের আত্মপ্রকাশ করা হয়েছে।

এতে  কন্ঠ ভোটের মাধ্যমে বরেণ্য কবি আল্লামা মুহিব খানকে সভাপতি ও শিল্পী-গবেষক কাউসার আহমদ সুহাইলকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব রশিদ আহমদ ফেরদৌসকে সিনিয়র সহ-সভাপতি ও জনপ্রিয় শিল্পী  মোহাম্মদ বদরুজ্জামানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

এছাড়াও  বিশিষ্ট ব্যক্তিবর্গকে বিভিন্ন দায়িত্বশীল পদে রেখে ৯১ সদস্য বিশিষ্ট একটি কেন্দ্রীয় কমিটি  ঘোষণা করা হয়েছে। এ সময়  সংগঠনটির বার্ষিক সাধারণ কর্মসূচি ও প্রকাশ করা হয়।

সম্পূর্ণ ভিন্ন ধারার জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র’র আত্মপ্রকাশ বিষয়ে নেতৃবৃন্দরা বলেন, দেশ জাতি ধর্ম, সত্য ও মানবতার পক্ষে সুস্থ সংস্কৃতির  চর্চা ও বিকাশের মাধ্যমে একটি সর্বজনীন সাংস্কৃতিক বিপ্লবের স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে এই পথচলা শুরু করেছে জাতীয় সংস্কৃতিক কেন্দ্র।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আল্লামা মুহিব খান।মাইনুদ্দিন ওয়াদুদ এর সঞ্চালনায় আত্মপ্রকাশ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ইমরানুল বারী সিরাজী, এম কামরুজ্জামান,  আফজাল, হোসাইন,আব্দুল গাফফার, ইব্রাহিম কোব্বাদী, ইলিয়াস হাসান, রায়হানুল কাবীর, হাসিব আর রাহমান, আহমদ আবু জাফর, মহিউদ্দিন হাসান খান, খন্দকার হোসাইন আহমদ, মুহিব ইমতিয়াজ, রফিকুল্লাহ সাদী প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র’র সভাপতি মুহিব সম্পাদক কাউসার

আপডেট টাইম : ১২:৪৩:১৮ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪