ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

ইসরায়েলে আপাতত হামলা সমাপ্ত ঘোষণা ইরানের

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা সমাপ্ত ঘোষণা করেছে ইরান। স্থানীয় সময় আজ বুধবার ভোরে তেহরান জানিয়েছে, আর কোনো উসকানি না আসলে ইসরায়েলের ওপর হামলা চালানো হবে না। অপরদিকে তেহরানের হামলার জবাবে প্রতিশোধের অঙ্গীকার করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানায়, নতুন করে ইসরায়েল কোনো উসকানি না দিলে ইরান আর হামলা করবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগছি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে তিনি বলেছেন, আমাদের কর্মসূচি আপাতত শেষ। তবে ইসরায়েল যদি আবারও প্রতিশোধ নিয়ে যায়, তাহলে আমরা উপযুক্ত প্রতিক্রিয়া জানাবো, যা হবে আরও শক্তিশালী।

তেল আবিবে মঙ্গলবার ১৮০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এর জেরে ইরানকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আর ওয়াশিংটন বলেছে, দীর্ঘদিনের মিত্র ইসরায়েলের সঙ্গে তারা এমনভাবে কাজ করবে, যাতে মঙ্গলবারের হামলার জন্য ইরানকে চরম পরিণতি ভোগ করতে হয়।

ইসরায়েলের ওপর ইরানের এই হামলা ছিল তেল আবিবে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় আক্রমণ। হামলার পর ইসরায়েলজুড়ে সাইরেন বেজে ওঠে। বিস্ফোরণে কেঁপে ওঠে অনেক এলাকা।

হামলা থেকে বাঁচতে জনগণকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। হামলায় ইসরায়েলে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে দখলকৃত পশ্চিম তীরে একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ইরান বলছে, গাজা ও লেবাননে ভয়াবহ হামলার পাশাপাশি হামাস, হিজবুল্লাহ ও ইসলামিক রেভল্যুশনারি গার্ডের নেতাদের হত্যার প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েলে হামলা চালানো হয়েছে।

এদিকে মধ্যপ্রাচ্যের চলমান ইস্যু নিয়ে আলোচনার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আজ একটি বৈঠক ডেকেছে। এরই মধ্যে তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

সূত্র: আল জাজিরা

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

ইসরায়েলে আপাতত হামলা সমাপ্ত ঘোষণা ইরানের

আপডেট টাইম : ০৩:২৫:১২ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪