ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বার্ধক্যের যত্ন কি শুধু মেয়েদের দায়িত্ব? পরিবার, ভালোবাসা ও লিঙ্গবৈষম্যের কঠিন বাস্তবতা চুল লম্বা করার ৮ কার্যকর উপায় সাংবাদিক শেখ মেরাজের ওপর হামলায় ডিজাবের তীব্র নিন্দা ন্যূনতম মজুরি: শ্রমিক-মালিকপক্ষের প্রস্তাবে বড় ব্যবধান, সভা চলছে মাউশির ২৯ কোটি টাকার বেশি বকেয়া পৌরকর পরিশোধের নির্দেশ উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম ঢাকায় গ্রে/প্তার

উত্তরায় ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত

মাসুদ পারভেজ, (উত্তরা)ঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় দেশ ব্যাপী নিহত ছাত্র-জনতার রূহের মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় দোয়ার আয়োজন করা হয়। গতকাল মঙ্গলবার উত্তরা ১৮ নং সেক্টর শান্ত- মরিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি সংলগ্ন মাঠে এ আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাম্ত- মরিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান শিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক। সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শাহ্- আলম। দোয়া পরিচালনা করেন উত্তরা ১২ নং সেক্টর বাইতুন নুর জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা নাজমুল হাসান কাশেমী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দরবন গ্রুপের চেয়ারম্যান ডা. আহসানুল কবীর।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয় সারজিস আলম। এসময় সারজিস আলম বলেন, প্রশাসনসহ সরকারি প্রতিটি প্রতিষ্ঠানে স্বৈরাচার আওয়ামী লীগের দোসররা এখনও বহাল তবিয়তে সক্রিয় রয়েছে। তারা ছাত্র আন্দোলনের সময় গর্তে ঢুকে গিয়েছিল , গর্ত থেকে মুখ উঁচিয়ে সব কিছু পর্যবেক্ষণ করছে। এখনও তারা সুযোগের অপেক্ষায় আছে। তাদেরকে আর সুযোগ তৈরি করে দেওয়া যাবে না। আমাদের সবার জায়গা থেকে সতর্ক থাকতে হবে। ঘাপটিমারা এসব কর্মকর্তাদের চিহ্নিত করতে হবে।

তিনি বলেন, যেসব ছাত্র ভাইরা শহীদ হয়েছে হয়েছে, তাদের আত্মীয়রা থানায় গেলে এখনও ঘোরানো হচ্ছে। মামলা নিতে যেসব পুলিশ গড়িমসি করছে, তাদের বিচারের আওতায় আনতে হবে। পুলিশের যেসব সদস্যদের কারণে দেশের মানুষ তাদের বিরুদ্ধে চলে গিয়েছে। তাই পুলিশ এখন আওয়ামী লীগের খুনিদের দ্রুত গ্রেফতারের মাধ্যমে তাদের দুর্নামকে ঘোচাতে পারে।

ভারতকে বার্তা দিয়ে সারজিস বলেন, ভারতের আচরণের ওপর নির্ভর করবে তাদের সাথে আমাদের পররাষ্ট্রনীতি কেমন হবে। তারা যে আচরণ দেখাবে তেমনি ফেরত পাবে।

অনুষ্ঠানে শহীদ পরিবারের অনেক সদস্য সহ শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির শিক্ষক শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ উত্তরার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ সময় সারজিস আমল ভারতকে উদ্দেশ্য করে বলেন, ভারতের আচরণের উপর নির্ভর করবে তাদের সাথে আমাদের পররাষ্ট্রনীতি কেমন হবে।

সারজিস আরও বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ভাইদের স্প্রিড আমাদের ধরে রাখতে হবে। আন্দোলনের অবদান ফুটিয়ে তোলার কিছু নাই। আমরা যারা আন্দোলন করেছি, আমাদের মাঝে আলোচনা সমালোচনা থাকবেই। কিন্তু বিভক্ত হওয়া যাবে না। বিভক্ত হলে সুযোগ নিবে ৫ আগষ্টের পরাজিত শক্তি।

আন্দলোনে আহত অসুস্থদের বিষয় সারজিস বলেন, অনেক ছাত্র ভাই এখনও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। ডাক্তাররা বলেছেন এদেশে এর চেয়ে ভালো চিকিৎসা সম্ভব নয়। তাদের বিদেশে চিকিৎসার প্রয়োজন। এসময় তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানিয়ে বলেন গুরুতর আহতদের বিদেশে পাঠিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হউক।

ছাত্র- জনতাকে হত্যা ও অপরাধীদের বিষয় সারজিস বলেন, যেসব মামলা হয়েছে সেসব বিষয়ে তদন্ত করে দোষীদের খুজে বের করতে হবে এবং খুনিদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

উত্তরায় ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত

আপডেট টাইম : ১২:৪৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪