ঢাকা ১২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

তিন বাংলাদেশি যাচ্ছেন আন্তর্জাতিক মিডিয়া সম্মেলনে

অনলাইন ডেস্ক,সিটিজেন নিউজ:১৫ থেকে ১৭ জুলাই লন্ডনের থমসন রয়টার্স হেডকোয়াটার্সে অনুষ্ঠিত হচ্ছে পরবর্তী প্রজন্মের সাংবাদিকতা সম্পর্কিত ‘ফিউচার নিউজ ওয়ার্ল্ড ওয়াইড ২০১৯’ সম্মেলন। সেখানে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করছেন উদীয়মান তিন বাংলাদেশি সাংবাদিক।

ফিউচার নিউজ ওয়ার্ল্ড ওয়াইডে অংশগ্রহণকারী তিন বাংলাদেশি হলেন দ্য ডেইলি স্টারের সহ-সম্পাদক আনিলা তারান্নুম ও আজমিন আজরান এবং সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের কমিউনিকেশন্স অফিসার নাফিসা হাসান।

বিশ্বের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম ও ডিজিটাল মিডিয়ার সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে ব্রিটিশ কাউন্সিল ‘ফিউচার নিউজ ওয়ার্ল্ড ওয়াইড ২০১৯’ নামে এ সম্মেলনের আয়োজন করছে। প্রতিযোগীরা সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ নেয়ার পাশাপাশি খ্যাতিমান সাংবাদিকদের সঙ্গে আলোচনার সুযোগ পাবেন। এদের মধ্যে রয়েছেন ক্রিশ্চিনা ল্যাম্ব, চিফ ফরেন করেসপন্ডেন্ট, সানডে টাইমস; শ্রীনিভাষণ জেইন, ম্যানেজিং এডিটর, নিউ দিল্লি টেলিভিশন লিমিটেড; সনি সুই, কো-ফাউন্ডার, মিয়ানমার টাইমস এবং টেড টক বক্তা ‘টকিং টু স্পাইডারর্স ইন জেল।’

প্রতিযোগিতায় লক বাছাইপর্বের মাধ্যমে তিন হাজার প্রতিযোগীর মধ্য থেকে নির্বাচিত হয়েছেন তিন বাংলাদেশি তরুণ সাংবাদিক। বিশ্বের ৫৩টি দেশের ১০০ জন প্রতিনিধির মাঝে তারা সম্মেলনে লাল সবুজের প্রতিনিধিত্ব করবেন। দুদিনের এই সম্মেলনে অংশগ্রহণকারীরা শীর্ষস্থানীয় সাংবাদিকদের কাছ থেকে মিডিয়ার অন্তর্নিহিত সব তথ্য জানতে পারবেন, যা তাদের বৈশ্বিক যোগাযোগের ক্ষেত্রে ভূমিকা রাখবে।
প্রতিনিয়ত যেহেতু সংবাদের হেডলাইনের মূল বিষয়ে চলে আসছে মিডিয়ার নাম, সেহেতু সর্বজনীন মূল্যবোধের লক্ষ্য, সামঞ্জস্যতা ও উপকরণ, যা পেশাদারত্বের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এমন সবকিছুর ওপর বিশেষ গুরুত্ব দেয়া হবে বৈশ্বিক এ আয়োজনে। এছাড়া আলোচনার মুখ্য বিষয়গুলোর মধ্যে থাকবে- মিডিয়া ফ্রিডম বা সাংবাদিকতার স্বাধীনতা ও দায়িত্বশীলতা, সততা ও স্বচ্ছতা, পাঠক বা দর্শকের ক্ষমতায়ন এবং বিদ্বেষ‚ লক মনোভাবকে চ্যালেঞ্জ করা।

সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী ডেইলি স্টারের সহ-সম্পাদক আজমিন আজরান বলেন, ‘সংবাদ যেভাবে পঠিত এবং উৎপাদিত হয় তা প্রতিনিয়ত পরিবর্তনশীল। এফএনডব্লিউ আমাকে বর্তমান ধারার সঙ্গে তাল মিলিয়ে চলার সুযোগ দেবে এবং সেখানে আমি আমার অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নেয়ার সুযোগ পাব।’

রয়টার্সের সাবেক এডিটর ইন চিফ এবং ফিউচার নিউজ অ্যাডভাইজরি বোর্ডের সভাপতি মার্ক উড বলেন, ফিউচার নিউজ ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বের উদীয়মান সাংবাদিকদের কাছে আকর্ষণীয়। এই সম্মেলনটি মুক্ত গণমাধ্যম এবং দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্বকে প্রচার করে। অভিজ্ঞ সাংবাদিকদের কাছ থেকে অংশগ্রহণকারী তরুণরা দিকনির্দেশনা অর্জন করতে পারবে।

এছাড়া ধারাবাহিক কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীরা খ্যাতনামা নিউজরুম পরিদর্শন করতে পারবে। সেই সাথে গবেষণা, সম্পাদনা এবং প্রোডাকশন দক্ষতা বৃদ্ধি করতে পারবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

তিন বাংলাদেশি যাচ্ছেন আন্তর্জাতিক মিডিয়া সম্মেলনে

আপডেট টাইম : ০৭:৪৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০১৯