ঢাকা ০৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

মিয়ানমারে নৌকাডুবি; ১১ জনের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারের দক্ষিণ উপকূলে আন্দামান সাগরে প্রায় ৩০ জনকে বহনকারী অতিরিক্ত যাত্রী বোঝাই একটি নৌকা ডুবে গেলে উদ্ধারকর্মীরা এখন পর্যন্ত ১১ জনের মরদেহ উদ্ধার করেছেন।

সোমবার (২১ অক্টোবর) স্হানীয় এক বাসিন্দা বার্তা সংস্থা এএফপি’কে জানিয়েছেন, অবশিষ্ট যাত্রীরা এখনো নিখোঁজ রয়েছেন।

দেশটির দক্ষিণ তানিনথারি অঞ্চলের কিয়াউক কার গ্রামের এক ভিক্ষু বলেন, ‘আমরা গতরাতে ১০টি এবং আজ সকালে একজনের মরদেহ পেয়েছি। গতকাল রোববার সন্ধ্যায় নৌকাটি নিদিষ্ট গন্তব্যের উদ্দেশে যাত্রা করেছিল।’

নাম প্রকাশে অনিচ্ছুক ওই ভিক্ষু বলেন, নৌকাটিতে বেশিরভাগ ছাত্র ছিল। এসব ছাত্র দুই সপ্তাহের বিরতির পর গ্রাম থেকে মাইক শহরে ফিরছিল।

তিনি বলেন, ‘নৌকাটি রোববার স্থানীয় সময় রাত ৯টায় অনেক দেরিতে ফিরছিল এবং ধারন ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহনের কারণে এটি ডুবে যায়।’

গ্রামবাসীরা উদ্ধারকৃত ১১টি লাশ দাহ সম্পন্ন করেছে এবং স্থানীয় উদ্ধারকর্মীরা নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত রেখেছে বলে জানান তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

মিয়ানমারে নৌকাডুবি; ১১ জনের মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ০৪:১৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪