ঢাকা ১২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

আতশবাজির মজুতে বিস্ফোরণ, ভারতে আহত দেড় শতাধিক

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের কেরালা রাজ্যে একটি মন্দিরে একটি ধর্মীয় উৎসবে আতশবাজির বিস্ফোরণে কমপক্ষে ১৫৪ লোক আহত হয়েছে। আজ মঙ্গলবার এই দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এই খবর বলা হয়েছে।

কেরালার স্থানীয় উৎসব থেয়াম উদযাপন করতে মন্দিরটিতে আতশবাজি পোড়ানোর আয়োজন ছিল। মধ্যরাতে শুরু হয় আতশবাজি পর্ব। এ সময় একের পর এক আতশবাজি জ্বালানো হতে থাকে। তবে সেগুলোর মধ্যে একটি বাজি মন্দির চত্বরের কাছে রাখা স্তূপের ওপর গিয়ে পড়ে। তারপরই ঘটে বিকট শব্দে বিস্ফোরণ।

প্রিয়েশ নামের এক প্রত্যক্ষদর্শী তার চাচাত-ফুফাত ভাইবোনদের সঙ্গে মন্দিরের আতশবাজি উপভোগ করতে এসেছিলেন। ভারতীয় সংবাদামধ্যম এনডিটিভিকে তিনি বলেন, “মন্দিরে প্রচুর মানুষের সমাগম হয়েছিল। মাঝরাতে আমরা সবাই যখন উৎসবে মেতে আছি, হঠাৎ একটা বিকট শব্দ শুনলাম, তারপরই মন্দিরের আতশবাজির স্তূপের কাছে বড় একটি অগ্নিকুণ্ড দেখলাম। তারপর মন্দিরের স্বেচ্ছাসেবকসহ আমরা বেশ কয়েকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মন্দিরের যে স্থানে আতশবাজি পোড়ানো হচ্ছিল, তার বেশ কাছেই ছিল বাজির মজুত। সারারাত ধরে আতবাজি পোড়ানোর প্রস্তুতি নেওয়া হয়েছিল। যদি বাজি পোড়ানোর স্থান থেকে মজুত স্থানটি আর একটু দূরে হতো, তাহলে এত আহতের ঘটনা ঘটত না।

স্থানীয় পঞ্চায়েতের ‍সদস্য ই শাজির এ ঘটনার জন্য মন্দির কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করে এনডিটিভিকে বলেন, “এখানে নিয়মিত আতশবাজি পোড়ানো হয় না। তাই এ ধরনের বাজির ঝুঁকি নিয়েও সাধারণ জনগণের তেমন ধারণা নেই। এখানে দোষ মূলত মন্দির কর্তৃপক্ষের। আতশবাজি পোড়ানোর জায়গা থেকে যদি মজুতের স্থান দূরে হতো— তাহলে এমন ঘটত না।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

আতশবাজির মজুতে বিস্ফোরণ, ভারতে আহত দেড় শতাধিক

আপডেট টাইম : ০১:২৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪