ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন নবনিযুক্ত গাইবান্ধা ডিসিকে বিএনপি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা। সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা রিংকি হত্যা: ন্যায়বিচারের দাবিতে উলিপুরে মানববন্ধন বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা `২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল’ অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত

জাতীয় প্রেসক্লাবের নির্বাচন এক বছর পেছাল

সিটিজেন প্রতিবেদকঃ জাতীয় প্রেসক্লাবের নির্বাচন এক বছর পেছানো হয়েছে। ২০২৪ সালের ডিসেম্বরের পরিবর্তে ২০২৫ সালের ডিসেম্বরে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।শনিবার (১৬ নভেম্বর) ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত অতিরিক্ত সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটির মেয়াদ এক বছর বৃদ্ধি করে ২০২৫ সালের ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব সভায় সর্বসম্মতভাবে গৃহীত হয়।

সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া তার লিখিত বক্তব্যে দেশের বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করে সদস্যদের মতামতের জন্য প্রস্তাবটি পেশ করেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সভায় বক্তব্য দেন ক্লাবের সদস্য আমিরুল ইসলাম কাগজী, সরদার ফরিদ আহমদ, কায়কোবাদ মিলন, মাহবুব আলম, মাহমুদ শফিক, সৈয়দ তোশারফ আলী, বাছির জামাল, শহিদুল ইসলাম, খুরশীদ আলম, সাঈদ খান, খন্দকার আলমগীর হোসেন, ডি এম অমর, রোজি ফেরদৌস, মমতাজ বিলকিস বানু, শাহীন হাসনাত, ওবায়দুর রহমান শাহিন ও সুলতান মাহমুদ।

বক্তারা ‘ফ্যাসিবাদের দোসর’দের অবিলম্বে ক্লাব থেকে বহিষ্কার এবং বিগত কমিটির অনিয়ম ও আর্থিক দুনীর্তি তদন্ত করে তা প্রকাশের দাবি জানিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

ব্যবস্থাপনা কমিটির কাজী রওনাক হোসেন, সৈয়দ আবদাল আহমেদ, আবদুল হাই শিকদার, মাসুদুর রহমান খলিলী, কাদের গনি চৌধুরী, মোমিন হোসেন, শাহনাজ বেগম পলি ও কোষাধ্যক্ষ বখতিয়ার রানা অতিরিক্ত এ সাধারণ সভায় উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন

জাতীয় প্রেসক্লাবের নির্বাচন এক বছর পেছাল

আপডেট টাইম : ০৩:৪৭:০৯ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪