ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

জর্ডানে ইসরায়েলি দূতাবাসের কাছে গুলি, তিন পুলিশ আহত

আন্তর্জাতিক ডেস্কঃ জর্ডানের রাজধানী আম্মানে ইসরায়েলি দূতাবাসের কাছে গোলাগুলি হয়েছে। এতে এক বন্দুকধারী নিহত হয়েছে। সেইসঙ্গে তিনজন তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় মিডিয়া ও বার্তাসংস্থা রয়টার্সের রোববারের (২৪ নভেম্বর) প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, আম্মানের রাবিয়ায় পুলিশের একটি টহল দলকে লক্ষ্য করে গুলি ছোড়ে এক বন্দুকধারী। এতে তিন পুলিশ সদস্য আহত হয়। সে সময় পুলিশের গুলিতে ওই হামলাকারী নিহত হন। এই হামলার বিষয়ে তদন্ত চলছে।

গুলির শব্দ শোনার পর পরই জর্ডানের পুলিশ দূতাবাসের কাছাকাছি এলাকা ঘিরে ফেলে। দুই প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, গোলাগুলির পর পরই ঘটনাস্থলে ছুটে গেছে পুলিশ এবং অ্যাম্বুলেন্স।

যে এলাকায় হামলা চালানো হয়েছে সেটি ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভের একটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পরিণত হয়েছে। গাজা যুদ্ধে ইসরায়েল-বিরোধী মনোভাব বেশি থাকায় ওই অঞ্চল জুড়ে সবচেয়ে বড় শান্তিপূর্ণ সমাবেশ হয়ে আসছে।

একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, হামলায় অভিযক্তদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। সে কারণে বাসিন্দাদের বাড়িতে থাকার আহ্বান জানানো হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

জর্ডানে ইসরায়েলি দূতাবাসের কাছে গুলি, তিন পুলিশ আহত

আপডেট টাইম : ১২:৫৩:১৩ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪