ঢাকা ১২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

বঙ্গবন্ধু রেল সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু

সিটিজেননিউজ ডেস্কঃ যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয়েছে। আপ ও ডাউন লাইনে দুটি ট্রায়াল ট্রেনের মাধ্যমে শুরু হওয়া এ টেস্ট রান চলবে মঙ্গলবার ও বুধবার (২৬ নভেম্বর ও ২৭ নভেম্বর)।

তবে এর আগে গতকাল সোমবার বিকালে পরীক্ষামূলক ট্রেন চলাচল নিশ্চিত করতে সেতুর দুই প্রান্ত থেকে ব্রডগেজ লাইনে দুটি ট্রেন চালানো হয়। সেতুর দুই প্রান্ত দিয়ে দুটি ট্রেন চালানোর ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

গতকাল সোমবার বিকালে পরীক্ষামূলক ট্রেন চলার বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু প্রকল্পের পরিচালক আল ফাত্তাহ মাসউদুর রহমান।

তিনি জানান, আজ পরীক্ষামূলক ট্রেল চলবে ৪.৮ কিলোমিটার দৈর্ঘ্যের বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু দিয়ে। তবে এই সেতু দিয়ে আনুষ্ঠানিকভাবে ট্রেন চলাচল শুরু করবে ডিসেম্বরে। রেলওয়ে জানুয়ারি মাস থেকে বাণিজ্যিকভাবে ট্রেন চালাতে পারবে এমনটাই আশা করা হচ্ছে।

তিনি আরো জানান, সেতুটির কাজ পুরোপুরি শেষ হয়েছে। আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হবে ডিসেম্বরে। পরীক্ষামূলকভাবে আজ মঙ্গলবার দুপুরের দিকে ট্রেন চালানো হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

বঙ্গবন্ধু রেল সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু

আপডেট টাইম : ০২:০৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪