ঢাকা ০৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা

বেরোবি শিক্ষার্থীদের জন্য প্রাতিষ্ঠানিক ই-মেইল সেবা চালু

বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শিক্ষার্থীদের জন্য প্রাতিষ্ঠানিক ই-মেইল সেবার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী প্রাতিষ্ঠানিক ই-মেইল সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বেরোবি উপাচার্য বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীরা যেন ডিজিটাল প্ল্যাটফর্মের সব সুযোগ সুবিধা পায় সেজন্য প্রাতিষ্ঠানিক ই-মেইল সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাতিষ্ঠানিক ই-মেইল শিক্ষার্থীদের শিক্ষা গবেষণায় ও দক্ষতা উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে। এখন থেকে বিদেশে উচ্চ শিক্ষা, ই-লার্নিং, শিক্ষাবৃত্তি ও গবেষণা কাজে শিক্ষার্থীরা সুবিধা পাবে।

তিনি বলেন, পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের সকল বর্ষের শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ই-মেইল প্রদান করা হবে। এই ই-মেইলের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান উপাচার্য।

এসময় প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. ইলিয়াছ প্রামানিকসহ আইসিটি সেলের কর্মকর্তা এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার

বেরোবি শিক্ষার্থীদের জন্য প্রাতিষ্ঠানিক ই-মেইল সেবা চালু

আপডেট টাইম : ০৬:১৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪