ঢাকা ০৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

সৌদিতে তাপমাত্রা নামতে পারে মাইনাস ৩ ডিগ্রিতে

আন্তর্জাতিক ডেস্কঃ মরুর দেশ সৌদি আরবে শৈত্যপ্রবাহ ধেয়ে আসছে বলে সতর্কবার্তা দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর ন্যাশনাল সেন্টার ফর মেটেরোলজি (এনসিএম)। শুক্রবার এক পূর্বাভাসে এনসিএম জানিয়েছে, আজ শনি কিংবা রোববার থেকে শৈত্যপ্রবাহ শুরু হবে সৌদিতে। দেশটির কোনো কোনো স্থানে তাপমাত্রা শূন্যের নিচে মাইনাস ৩ ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এনসিএমের মুখপাত্র হুসাইন আল কাহতানি সংবাদিকদের জানিয়েছেন, আজ শনিবার থেকে সৌদির তাবুক, আল জাওয়াফ, উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোর ওপর দিয়ে কনকনে ঠান্ডা হাওয়া বইতে শুরু করবে। এই বাতাসের ধাক্কায় এ সময় এসব অঞ্চলের তাপমাত্রা সর্বনিম্ন মাইনস ৩ ডিগ্রিতে নামতে পারে।

সোম ও মঙ্গলবার থেকে শৈত্যপ্রবহা শুরু হবে রাজধানী রিয়াদ, মক্কা, মদিনা, আল কাসেমসহ উপকূলীয় অঞ্চলেও। তবে এসব এলাকায় তাপমাত্রা ২ ডিগ্রি থেকে ৫ ডিগ্রির মধে থাকবে। শীতল কনকনকে ঝড়ো হাওয়ার প্রভাবে বিভিন্ন এলাকায় ঝড়ের আশঙ্কা বলেও উল্লেখ করা হয়েছে এনসিএমের পূর্বাভাসে।

শৈত্যপ্রবাহ চলাকালে জরুরি প্রয়োজন ব্যতীত লোকজনকে বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া ঠান্ডা থেকে বাঁচতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং সৌদি সরকারের এ সংক্রান্ত গাইডলাইন অনুসরণ করতেও জনগণকে আহ্বান জানিয়েছে এনসিএম।

সূত্র : গালফ নিউজ

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

সৌদিতে তাপমাত্রা নামতে পারে মাইনাস ৩ ডিগ্রিতে

আপডেট টাইম : ০৪:৪৭:২৬ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪