ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন নবনিযুক্ত গাইবান্ধা ডিসিকে বিএনপি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা। সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা রিংকি হত্যা: ন্যায়বিচারের দাবিতে উলিপুরে মানববন্ধন বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা `২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল’ অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত

শিক্ষায় এবার সবচেয়ে বেশি বরাদ্দের চিন্তা সরকারের: অধ্যাপক আমিনুল

নিজস্ব প্রতিবেদকঃ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শিক্ষাখাতে সবচেয়ে বেশি বরাদ্দ দেয়ার চিন্তা করছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার শিক্ষা বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির লটারির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক আমিনুল ইসলাম বলেন, ব্যক্তিগতভাবেও প্রধান উপদেষ্টার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি শিক্ষার জন্য বরাদ্দ অনেক বাড়িয়ে দিতে চান। তিনি বলেছেন, শিক্ষায় বরাদ্দটা সবচেয়ে কম। এটা আগামীতে সবচেয়ে বেশি করা হবে।

শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের প্রশিক্ষণে গুরুত্বারোপ করে বিশেষ সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম বলেন, শিক্ষকদের প্রশিক্ষণ ছাড়া শিক্ষার মান উন্নয়ন করা সম্ভব নয়। তাদের জন্য প্রচুর প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করতে হবে। তারা যেন শিক্ষার্থীদের হাতে-কলমে শ্রেণিকক্ষে শেখাতে পারেন।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শুধু ডিগ্রি ধরিয়ে দিলে হবে না। তাদের কর্মক্ষম করে গড়ে তুলতে হবে। দেশে-বিদেশে যেখানেই হোক, সেখানে যেন একজন শিক্ষিত যুবক নিজেকে যোগ্য হিসেবে উপস্থাপন করতে পারেন। তাছাড়া শুধু চাকরি নয়, উদ্যোক্তা হতে হবে। প্রধান উপদেষ্টা উদ্যোক্তা সৃষ্টিতে সারাবিশ্বে কাজ করছেন। ফলে এটা আমাদের জন্য বড় সুযোগ।

মাউশির মহাপরিচালক (রুটিন দায়িত্ব) অধ্যাপক মো. মোজাক্কার হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম, টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন

শিক্ষায় এবার সবচেয়ে বেশি বরাদ্দের চিন্তা সরকারের: অধ্যাপক আমিনুল

আপডেট টাইম : ০৫:৫১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪