ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

জার্মানিতে ক্রিসমাস মার্কেটে গাড়ি চালিয়ে হামলা, নিহত ২

আন্তর্জাতিক ডেস্কঃ জার্মানিতে ক্রিসমাসের মার্কেটে ভিড়ের মধ্যে এক ব্যক্তি গাড়ি উঠিয়ে দিলে দুইজন নিহত এবং আহত হয়েছে ৬৮ জন। নিহত দুইজনের মধ্যে একটি শিশু। মাগডেবুর্গের শহর প্রশাসন জানিয়েছে, আহতদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক, ৩৭ জন গুরুতরভাবে আহত এবং ১৬ জন সামান্য আঘাত পেয়েছেন।

ঘটনাস্থল থেকে এক সৌদি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানী বার্লিনের পশ্চিমাঞ্চলীয় শহর মাগডেবুর্গ। সাক্সনি-আনহাল্ট রাজ্যের এ রাজধানী শহরে প্রায় দুই লাখ ৪০ হাজার মানুষের বাস। শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে শহরের ক্রিস্টমাস মার্কেটের ভিড়ের মধ্যে গাড়ি নিয়ে ঢুকে পড়ে এক ব্যক্তি।

আনহাল্ট-সাক্সনি রাজ্যের প্রধানমন্ত্রী রাইনার হাজেলহফ জানান, গাড়ি চাপায় অন্তত দুই জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ৬০ জন। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর বলেও জানিয়েছেন তিনি।

হাজেলহফ আরো জানান, পুলিশ ইতিমধ্যে এক সৌদি নাগরিককে হেফাজতে নিয়েছে। মাগডেবুর্গের পুলিশ পরে ওই ব্যক্তিকে গ্রেপ্তারের খবর নিশ্চিত করে। সৌদি ওই নাগরিক একাই ঘটনার সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে।

আনহাল্ট-সাক্সনি রাজ্যের প্রধানমন্ত্রী হাজেলহফ জানান, গ্রেপ্তার করা ব্যক্তি একজন ডাক্তার। ২০০৬ সাল থেকে জার্মানিতে রয়েছেন। ইতিমধ্যে জার্মানিতে স্থায়ী হওয়া এই ব্যক্তি ভাড়া করা গাড়ি নিয়ে শুক্রবার ক্রিস্টমাস মার্কেটে ঢুকে পড়েন। ঘটনার পর ক্রিস্টমাস মার্কেট বন্ধ করে দেয়া হয়।

২০১৬ সালে একবার বার্লিনের ক্রিস্টমাস মার্কেটে এমন গাড়ি হামলা হয়েছিল। সেবার এক ব্যক্তি ভিড়ে গাড়ি চালিয়ে দেয়ায় ১৩ জন নিহত এবং ৭০ জনের বেশি মানুষ আহত হয়েছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

জার্মানিতে ক্রিসমাস মার্কেটে গাড়ি চালিয়ে হামলা, নিহত ২

আপডেট টাইম : ০৩:০৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪