ঢাকা ১২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

ফের অস্ত্রোপচার করা হবে নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্কঃ ফের গুরুতর অসুস্থ গাজায় গণহত্যার অভিযুক্ত ইসরাইলের যুদ্ধবাজ নেতা বেনিয়ামিন নেতানিয়াহু। ফের অস্ত্রোপচার করা হবে তার। রোববার (২৯ ডিসেম্বর) অস্ত্রোপচারের মাধ্যমে তার প্রোস্টেট অপসারণ করা হবে। খবর টাইমস অব ইসরাইলের।

৭৫ বছর বয়সী নেতানিয়াহুকে গত মার্চেও ছুরি-কাঁচির নিচে যেতে হয়। সেবার তার হার্নিয়ায় অস্ত্রোপচার করা হয়। ওই সময় বেশ কয়েকদিন সরকারি দায়িত্ব পালন থেকে দূরে ছিলেন তিনি।

আর গত বছর তার হৃদপিণ্ডে ব্লক ধরা পড়ে। তখন অস্ত্রোপচারের মাধ্যমে তার শরীরে পেসমেকার বসানো হয়। এর আগে পানিশূন্যতার কারণে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়। ওই সময়ই তার হৃদপিণ্ডে ব্লক ধরা পড়ে। তখন তার স্বাস্থ্য নিয়ে জল্পনা শুরু হয়।

এরপর গত জানুয়ারিতে একটি মেডিকেল রিপোর্টে বলা হয়, নেতানিয়াহু সম্পূর্ণ সুস্থ আছেন। তার পেসমেকার সঠিকভাবে কাজ করছে এবং তার হৃদপিণ্ডে আর কোনো সমস্যা পরিলক্ষিত হচ্ছে না।

২০২৩ সালের ৭ অক্টোবর দখলদার ইসরায়েলে সঙ্গে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের যুদ্ধ শুরু হয়। প্রায় ১৫ মাস ধরে চলা এ যুদ্ধ বন্ধের জন্য বিশ্বের বিভিন্ন দেশ আহ্বান জানাচ্ছে। এছাড়া হামাস যেসব জিম্মিকে গাজায় ধরে নিয়ে গিয়েছিল তাদের পরিবারের সদস্যরাও যুদ্ধবিরতির চুক্তির দাবি জানাচ্ছে। তবে নেতানিয়াহু এসব দাবি উপেক্ষা করছেন। কারণ যদি তিনি হামাসের সঙ্গে যুদ্ধবিরতি করেন তাহলে তার জোট সরকার ভেঙে যেতে পারে। এতে প্রধানমন্ত্রিত্ব হারাবেন তিনি।
সূত্র: টাইমস অব ইসরায়েল

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

ফের অস্ত্রোপচার করা হবে নেতানিয়াহুর

আপডেট টাইম : ০৫:১৫:১৭ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪