ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন নবনিযুক্ত গাইবান্ধা ডিসিকে বিএনপি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা। সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা রিংকি হত্যা: ন্যায়বিচারের দাবিতে উলিপুরে মানববন্ধন বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা `২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল’ অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত

এইচএসসি পরীক্ষা জুনের শেষ সপ্তাহে শুরু

সিটিজেন প্রতিবেদকঃ ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা জুনের শেষ সপ্তাহে শুরু হবে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার।

মঙ্গলবার (৭ জানুয়ারি) গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।

অধ্যাপক আবুল বাশার বলেন, “জুনের শেষ সপ্তাহে এইচএসসি পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুতি শুরু হয়েছে। এইচএসসি পরীক্ষার সম্ভাব্য রুটিন প্রস্তুতের কাজ চলছে। আশা করছি, চলতি মাসের তৃতীয় সপ্তাহে রুটিন অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো সম্ভব হবে।”

জানা গেছে, এইচএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ২ মার্চ থেকে। আর ২৭ ফেব্রুয়ারির মধ্যে এইচএসসির নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করতে হবে কলেজগুলোকে। এরপর ফরম পূরণ শুরু হবে।

এর আগে, এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির শুরুতে ও এইচএসসি পরীক্ষা এপ্রিলের শুরুতে অনুষ্ঠিত হতো। কিন্তু করোনার ভাইরাসের সংক্রমণের কারণে ২০২০ সালের মার্চ থেকে পুরো শিক্ষাপঞ্জি এলোমেলো হয়ে যায়।

উল্লেখ্য, ২০২৪ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ২০২৪ সালের ৩০ জুন। তবে গণআন্দোলনের জেরে মাঝপথে এ পরীক্ষা স্থগিত হয়ে যায়। ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর ১১ সেপ্টেম্বর থেকে বাকি পরীক্ষাগুলো নেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু পরীক্ষার্থীরা বাকি পরীক্ষাগুলো না দেওয়ার দাবিতে আন্দোলন শুরু করে। তখন আরও দুই সপ্তাহ পিছিয়ে অর্ধেক নম্বরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে তাতে শিক্ষার্থীরা রাজি না হয়ে সচিবালয়ে ঢুকে পড়ে বিক্ষোভ শুরু করে। তখন বাকি পরীক্ষাগুলো বাতিলের ঘোষণা আসে। পরবর্তীতে এসএসসি ও সমমান পরীক্ষার নম্বর বিবেচনায় নিয়ে সাবজেক্ট ম্যাপিং করে গত ১৫ অক্টোবর ফল প্রকাশ করে শিক্ষা বোর্ডগুলো। তাতে পাস করে ৭৭.৭৮% শিক্ষার্থী।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন

এইচএসসি পরীক্ষা জুনের শেষ সপ্তাহে শুরু

আপডেট টাইম : ০৬:১২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫