ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা

সাভারের জাহিদ হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড

আদালত প্রতিবেদকঃ প্রায় ১২ বছর আগে ঢাকার সাভার এলাকায় বাড়ি থেকে ডেকে নিয়ে জাহিদ হোসেন নামে এক ব্যক্তিকে খুনের ঘটনার মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড ফাঁসির রায় দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ঢাকার পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ ইসরাত জাহান মুন্নির আদালত এ রায় দেন। রায়ে দণ্ডের পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়।

দণ্ডিতরা হলেন- কাজী আহসান তাকবীর, কাজল ও লাল চান। আসামিদের মধ্যে কাজলকে রায় ঘোষণার আগে আদালতে হাজির করা হয়। সাজা পরোয়ানা দিয়ে তাকে আবার কারাগারে পাঠানো হয়। অপর দুই আসামি পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

জানা যায়, আসামিদের সাথে জাহিদ হোসেনের পূর্ব থেকে শত্রুতা ছিলো। এরই জেরে ২০১৩ সালের ১৭ জুলাই বেলা আড়াইটার দিকে লাল চান তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। সাভার থানাধীন আড়াপাড়ার হিজলা পাড়া হেলালের বাড়ির সামনে নিয়ে আসামিরাসহ আরও ৫/৭ জন জাহিন হোসেনকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। লোকজন উদ্ধার করে তাকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাহিদ হোসেন।

এ ঘটনায় তার বাবা হাজী মো. আনোয়ার হোসেন সাভার থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে ঢাকা জেলার গোয়েন্দা শাখা উত্তরের এসআই জাহিদুল ইসলাম ২০১৫ সালের ৩০ আগস্ট তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৬ সালের ২ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলার বিচার চলাকালে আদালত অভিযোগপত্রভুক্ত ১৬ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার

সাভারের জাহিদ হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড

আপডেট টাইম : ০৪:২২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫