ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা

অবৈধ সম্পদ: সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

আদালত প্রতিবেদকঃ সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার, তাঁর স্ত্রী তৌফিকা আহমেদের নামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক ঢাকা-১ সমন্বিত জেলা কার্যালয়ে মামলা করা হয়েছে বলে আজ রোববার দুদক মহাপরিচালক (প্রতিরোধ) মো. আখতার হোসেন নিশ্চিত করেছেন।

দুদক জানায়, কবির বিন আনোয়ারের বিরুদ্ধে ২ কোটি ৮৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে। দুদকের তদন্তে দেখা গেছে তার মোট সম্পদের মূল্য ৫ কোটি ৪৩ লাখ টাকা। কিন্তু এর মধ্যে ২ কোটি ৬৮ লাখ টাকা বৈধ বলে বিবেচিত হয়েছে, বাকি ২ কোটি ৮৪ কোটি টাকার হিসাব নেই। এছাড়া, তার নয়টি ব্যাংক অ্যাকাউন্টে ১৫ কোটি ৩৯ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

অপরদিকে, কবিরের স্ত্রী তৌফিকার বিরুদ্ধে ৪ কোটি ৫৪ লাখ টাকার অবৈধ সম্পদের অভিযোগে একটি পৃথক মামলা করা হয়েছে। দুদকের তদন্তে দেখা গেছে, তার মোট সম্পদের পরিমাণ ৪ কোটি ৭১ লাখ টাকা। কিন্তু এর মধ্যে মাত্র ১৭ লাখ ৭৪ হাজার টাকার সম্পদের হিসাব পাওয়া গেছে। এছাড়া, তার ছয়টি ব্যাংক অ্যাকাউন্টে ৭ কোটি ৭৯ লাখ টাকার সন্দেহজনক লেনদেন এবং ১১ হাজার ১৪০ ডলার পাওয়া গেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার

অবৈধ সম্পদ: সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট টাইম : ১০:৫৪:৪২ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫