ঢাকা ০৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা

মানহানির মামলায় ম্যাজিস্ট্রেট উর্মির বিরুদ্ধে বিচার শুরু

আদালত প্রতিবেদকঃ বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদসহ অন্য শহীদদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে দায়ের করা মানহানির মামলায় সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন আদালত। এর মধ্য দিয়ে এ মামলায় তার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এ আদেশ দেন।

এই তথ্য নিশ্চিত করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী খাদেমুল ইসলাম। তিনি বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ আবু সাঈদকে নিয়ে চরম অবমাননাকর কটূক্তির অভিযোগে দায়ের করা মানহানির মামলায় আজ (মঙ্গলবার) অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ছিল। তাপসীকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য আবেদন করছিল আসামিপক্ষ। আবেদনটি নাকচ হয়। তাপসীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। এই আদেশের মধ্য দিয়ে মামলার বিচারকাজ শুরু হলো।

অভিযোগ গঠনের শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন জামিনে থাকা তাপসী।

শহিদ আবু সাঈদসহ জুলাই অভ্যুত্থানের অন্য শহিদদের নিয়ে “বিরূপ মন্তব্য” করার অভিযোগে গত ৮ অক্টোবর তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে আদালতে এ মানহানি মামলার আবেদন করেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। আদালত মামলাটি আমলে নিয়ে তাপসীকে গত বছরের ২৮ নভেম্বর হাজির হওয়ার জন্য সমন জারি করেছিলেন।

নির্ধারিত দিনে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন চেয়ে আবেদন করেন উর্মি। শুনানি শেষে আদালত ৫০০ টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। পরে বিচারের জন্য প্রস্তুত হওয়ায় মামলাটি বদলি করা হয়।

লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) থাকাকালে তাপসী ফেসবুক একটি পোস্ট দেন। এই পোস্ট নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। এরপর তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। পরে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করার সিদ্ধান্ত হয়। তার দেশত্যাগে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার

মানহানির মামলায় ম্যাজিস্ট্রেট উর্মির বিরুদ্ধে বিচার শুরু

আপডেট টাইম : ০৪:৫৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫