ঢাকা ১২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

হামাসকে ‘শেষ সতর্কবার্তা’ দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ও গাজাবাসীকে ‘শেষ সতর্কবার্তা’ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামাসের কাছে থাকা অবশিষ্ট ইসরায়েলি জিম্মিদের মুক্তি চেয়ে তিনি এই হুঁশিয়ারি দেন।

তিনি সংগঠনটিকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “গাজায় আটক বন্দীদের দ্রুত মুক্তি দিতে হবে। অন্যথায় পরিণতি হবে ভয়ঙ্কর।”

বুধবার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প লিখেছেন, “কাজ শেষ করতে আমি ইসরায়েলকে যা দরকার সব কিছু পাঠাচ্ছি। হামাসের কোনও সদস্য নিরাপদ থাকবে না, যদি তোমরা আমার কথা না শোনো।”

এর আগে হোয়াইট হাউস স্বীকার করেছে যে, তারা সরাসরি হামাসের সঙ্গে আলোচনা চালাচ্ছে। যদিও এতদিন যুক্তরাষ্ট্র সন্ত্রাসী তালিকাভুক্ত গোষ্ঠীগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ থেকে বিরত থেকেছে।

ট্রাম্প আরও বলেন, “বন্দীদের এখনই মুক্তি দাও, দেরি করো না। নইলে তোমাদের জন্য ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে।”

তিনি গাজার সাধারণ মানুষের উদ্দেশেও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, একটি সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে। কিন্তু যদি তোমরা বন্দীদের আটকে রাখো, তাহলে তোমরা ধ্বংস হবে।

এদিকে, হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানান, যুক্তরাষ্ট্র হামাসের সঙ্গে আলোচনা করছে, যা ইসরায়েলের সঙ্গে পরামর্শ করেই করা হয়েছে।

সূত্র: বিবিসি

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

হামাসকে ‘শেষ সতর্কবার্তা’ দিলেন ট্রাম্প

আপডেট টাইম : ০২:২৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫