ঢাকা ০৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা

এবার দিল্লির হোটেলে ব্রিটিশ নারীকে সংঘবদ্ধ ধর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী দিল্লির হোটেলে এবার ব্রিটিশ নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) দেশটির পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, দিল্লির মহিপালপুরের একটি হোটেলে ওই ব্রিটিশ নারীকে দুইজন পুরুষ সংঘবদ্ধ ধর্ষণ করেন, বলে অভিযোগ উঠেছে।

কৈলাস নামের অভিযুক্ত ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া কৈলাসের বন্ধুর বিরুদ্ধেও ব্রিটিশ পর্যটকের শ্লীলতাহানির অভিযোগ আনা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে বন্ধুত্ব হওয়া হওয়া এক ব্যক্তির সঙ্গে দেখা করার জন্য দিল্লিতে আসার পর ব্রিটিশ এক নারীকে দিল্লির মহীপালপুরের একটি হোটেলে ধর্ষণ করা হয়েছে। পুলিশ ধর্ষণ মামলায় অভিযুক্ত কৈলাসকে গ্রেপ্তার করেছে এবং তার বন্ধু ওয়াসিমের বিরুদ্ধে ব্রিটিশ পর্যটকের শ্লীলতাহানির অভিযোগ আনা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ব্রিটিশ ওই নারী মহারাষ্ট্র এবং গোয়ায় ছুটি কাটাতে ভারতে এসেছিলেন। তিনি সেখান থেকে কৈলাসকে ফোন করে তার সাথে যোগ দিতে বলেন। কৈলাস তাকে বলেছিলেন— তিনি সেখানে যেতে পারবেন না এবং তাকে দিল্লিতে আসতে বলেন। পরে ওই নারী গত মঙ্গলবার দিল্লিতে পৌঁছে মহীপালপুরের একটি হোটেলে ওঠেন। এরপর তিনি কৈলাসকে ফোন করেন এবং সে তার বন্ধু ওয়াসিমের সাথে হোটেলে পৌঁছায়। অভিযোগ করা হয়েছে, সেই রাতেই তাকে ধর্ষণ করে কৈলাস।

পরের দিন সকালে ভুক্তভোগী ওই নারী দিল্লির বসন্ত কুঞ্জ থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। পরে গাইডলাইন অনুসারে, পুলিশ ব্রিটিশ হাইকমিশনকে ঘটনাটি সম্পর্কে অবহিত করেছে এবং তারা ব্রিটিশ নাগরিককেও সহায়তা করছে।

এনডিটিভি বলছে, কৈলাস একটি বেসরকারি সংস্থায় কাজ করেন বলে জানা গেছে। ব্রিটিশ ওই নারী পুলিশকে জানিয়েছেন, সে (কৈলাস) ভালো করে ইংরেজি বলতে পারে না এবং এই কারণে তার সাথে যোগাযোগ করার জন্য গুগল ট্রান্সলেট ব্যবহার করত অভিযুক্ত ওই যুবক।

এদিকে দিল্লিতে ব্রিটিশ নারীকে ধর্ষণের এই ঘটনা এমন এক সময়ে ঘটল যখন ভারতের কর্ণাটক রাজ্যের হাম্পি শহরের কাছে অবস্থিত সানাপুর লেক এলাকায় সম্প্রতি ইসরায়েলি এক নারী পর্যটকসহ দুই নারীকে ধর্ষণ ও তাদের সঙ্গে থাকা এক পুরুষকে হত্যার ঘটনা ঘটেছে।

এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে, একইসঙ্গে আবারও প্রশ্নের মুখে পড়েছে ভারতে বিদেশি নারী তথা ভ্রমণপিপাসুদের নিরাপত্তা। আতঙ্কে অনেকেই ওই এলাকা ছাড়ছেন বলেও খবর প্রকাশ হয়েছে।

সম্প্রতি বিবিসি এক প্রতিবেদনে বলেছে, ইসরায়েলি নারীকে ধর্ষণের সেই ঘটনার পর গত কয়েকদিনে বহু বিদেশি পর্যটক ইউনেস্কোর ওই ঐতিহ্যবাহী স্থান ছেড়ে চলে গেছেন বলেও সংবাদ মাধ্যমে খবর এসেছে। অনেক বিদেশি পর্যটক বুকিং ক্যান্সেল করেছেন। অনেকে আবার তাদের পূর্ববর্তী ভ্রমণ পরিকল্পনা পরিবর্তন করে অন্যত্র যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার

এবার দিল্লির হোটেলে ব্রিটিশ নারীকে সংঘবদ্ধ ধর্ষণ

আপডেট টাইম : ০৩:০৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫