ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য নরসিংদী তে জনস্বার্থে মোবাইল কোর্ট জনগণের ভালোবাসায় মির্জা ফখরুল: নীতি, আদর্শ ও নেতৃত্বের এক উজ্জ্বল উদাহরণ সংসদ কক্ষে নিজের আসনে বসে ভোট গ্রহণ দেখলেন প্রধানমন্ত্রী শিশু ভূমিষ্ট হওয়ার পর আপনারা যেমন তার যত্ন করেন ঠিক সেইভাবে শিশু চারাটিকেও প্রতিদিন যত্ন করতে হবে-ইউএনও, এটিএম কামরুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদকে বঙ্গভবনে বিদায়ী সংবর্ধনা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রত্যাশা সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী রাষ্ট্রের

ঠাকুরগাঁওয়ে ভাতিজার ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে চাচা-চাচি ।

মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় ভাতিজার ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি চাচা-চাচি ও চাচাতো দুই ভাই। রোববার (১৬ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানা এলাকার পাটিয়াডাঙ্গী বাজারের খড়িবাড়ি হঠাৎপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- চাচা আব্দুল জলিল, চাচি পারুল বেগম, চাচাতো ভাই আবু বক্কর সিদ্দিক ও ইউনুস আলী। আহত আব্দুল জলিল বলেন, গতকাল রাতে জাল দিয়ে মাছ ধরাকে কেন্দ্র করে বাড়িতে ভাড়া করা লোক দিয়ে হামলা করা হয়েছিল। এরমধ্যে ছোট ভাইয়ে স্ত্রী তার ভাইয়ের ছেলে এনে আমার বড় ছেলেকে মারধর করে। পরদিন সকালে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করি। আমার ছোট ভাইয়ের ছেলেকে শাসন করি। লাঠি দিয়ে মারি। এরই মধ্যে আমার আরেক ভাতিজা সাদেকুল ইসলাম ছুরি দিয়ে আমাদের আঘাত করে। ঠাকুরগাঁও ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) বলেন, ছুরিকাঘাতে আহত চারজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজে রেফার্ড করেছি। তাদের শরীরে বিভিন্ন জায়গায় ছুরিকাঘাতের চিহ্ন আছে।
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম নাজমুল হুদা বলেন, খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। স্থানীয়রা একজনকে আটক করেছে। তবে তার নাম-পরিচয় পাওয়া যায়নি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক

ঠাকুরগাঁওয়ে ভাতিজার ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে চাচা-চাচি ।

আপডেট টাইম : ০৭:৩৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫