ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা

লেবাননের রঙ্গিলা ফাতেহ বানিয়ে নিন ঘরে

লাইফস্টাইল ডেস্ক: লেবাননের ইফতারে বেশ জনপ্রিয় একটি খাবার রঙ্গিলা ফাতেহ। আজকাল ভিন্নস্বাদের এই খাবারটি আমাদের দেশের বিভিন্ন রেস্টুরেন্টে পাওয়া যায়। তবে আপনি চাইলে ঘরে বসেই মজাদার এই খাবারটি বানাতে পারেন। রইলো রেসিপি-

উপকরণ-২টা করে বেগুন, আলু, টমেটো, পেঁয়াজ, ১ টা রসুন, ১ টা লেবু, ২ টেবিল চামচ টমেটো সস, ১ টেবিল চামচ সেদ্ধ ছোলা, ১ টেবিল চামচ মাখন, ১ টেবিল চামচ অলিভ অয়েল, ৪ টা কাঁচামরিচ, আধা চা-চামচ গোলমরিচ গুঁড়া, আধা কাপ বাদাম, ১টা আনার, ৩ কাপ দই, ১ কাপ মেয়নেজ, আধা কাপ ধনেপাতা কুচি, ৩ টা মচমচে টোস্ট করা রুটি, স্বাদমতো লবণ ও পরিমাণমতো তেল।

পদ্ধতি-প্রথমেই বেগুন ও আলু খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিন। পানিয়ে ঝরিয়ে তেলে ভেজে নিন। এবার টমেটো, পেঁয়াজ, রসুন ব্লেন্ড করে পেস্ট তৈরি করুন। এবার মাখন টমেটো সস ও গোলমরিচের গুঁড়া মিশিয়ে প্যানে নিয়ে চুলায় কিছুক্ষণ রান্না করে মসৃণ ও ঘন সস তৈরি করুন।

এবার রুটি ছোট ছোট করে কেটে নিয়ে ভেজে চিপস তৈরি করুন। এরপর দইয়ের সঙ্গে মেয়নেজ ও লেবুর রস মিশিয়ে বিট করে নিন। পরিবেশন করা পাত্রের প্রথমে আলু ও বেগুন ভাজা রেখে এর ওপরে টমেটো সস ছড়িয়ে দিন। এবার তৈরি করে রাখা চিপস এর সঙ্গে বাদাম, আনার, ছোলা, ধনেপাতা, কাঁচামরিচ, লবণ একসাথে মিশিয়ে ওপরে টমেটো সস দিয়ে দিন। এরপর দই আর মেয়নেজের মিশ্রণ ওপরে ঢেলে দিন।

সবশেষে কিছু ধনেপাতা, বাদাম, আনার দিয়ে সাজিয়ে নিন। অলিভ অয়েলে বাদাম ভেজে নিয়ে ওপরে ছড়িয়ে সুন্দরভাবে পরিবেশন করুন মজাদার এই ভিনদেশি খাবারটি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার

লেবাননের রঙ্গিলা ফাতেহ বানিয়ে নিন ঘরে

আপডেট টাইম : ০৩:৫৬:২৯ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫