ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে ৬৯ বস্তা সরকারি চালসহ গ্রেফতার-১

মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও :

ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ী ইউনিয়নের রাজাপুকুরে অসহায়দের জন বরাদ্দকৃত ৬৯ বস্তা সরকারি চালসহ মো: আমিনুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ২৭ মার্চ বৃহস্পতিবার রাতে ঐ এলাকায় একটি মাহিদ্রযোগে চালগুলো নেওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেয়। জানা যায়, এর আগে অত্র এলাকায় হতদরিদ্রদের জন্য চালের ডিলারশীপ ছিল আ’লীগের স্থানীয় এক ব্যক্তির নামে । ৫ আগষ্টের পরে তার কাছ থেকে ইউনিয়নের পশ্চিম বেগুনবাড়ী সরকারপাড়া গ্রামের মৃত পতিবুদ্দিনের ছেলে মো: আমিনুল ইসলাম সহ স্থানীয় কয়েকজন মিলে চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। এ অবস্থায় কিছু সুবিধাভোগীর কার্ডের সমস্যার কথা উল্লেখ করে প্রায় ৬৯ বস্তা চাল একটি মাহিন্দ্র ট্রাক্টরে উঠিয়ে নিয়ে যাওয়ার সময় রাজাপুকুর বাজারে আটকিয়ে দেয় স্থানীয়রা। ঘটনার বিষয়ে স্থানীয়রা পুলিশে জানালে ঘটনাস্থল থেকে আমিনুল ইসলামে থানা হেফাজতে নিয়ে আসা হয়। আমিনুল ইসলাম বেগুনবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহবায়ক বলে জানা যায়। এ ঘটনায় ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবকদলের পক্ষ থেকে আমিনুল ইসলামকে দল থেকে বহিস্কার করা হয়েছে বলে জানান, ঠাকুরগাঁও জেলা নেতৃবৃন্দ।
এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ মো: শহিদুর রহমান বলেন, এ ঘটনায় আমিনুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ঠাকুরগাঁওয়ে ৬৯ বস্তা সরকারি চালসহ গ্রেফতার-১

আপডেট টাইম : ১০:১০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫