ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

ইসরায়েলের বিমান হামলায় কেঁপে উঠল দামেস্ক ও হামা

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি বাহিনী এবার সিরিয়ায় রাজধানী দামেস্ক ও মধ্যাঞ্চলের হামা প্রদেশে বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী ও স্থানীয় সংবাদমাধ্যম এ খবর নিশ্চিত করেছে। তবে এসব হামলায় কোনো হতাহত হয়েছে কিনা তা জানানো হয়নি। খবর আল-জাজিরা ও আরব নিউজ।

সিরিয়ার সংবাদ সংস্থা সানা জানিয়েছে, বুধবার রাতে এই হামলা হয়েছে। একটি ইসরায়েলি দখলদার বাহিনীর বিমান হামলা দামেস্কের বারজেহ আবাসিক এলাকার বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র ভবনের আশপাশে আঘাত হেনেছে। আরেকটি হামলায় সিরিয়ার কেন্দ্রীয় শহর হামার আশপাশে বিমান হামলা চালানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা সম্পদের ক্ষতির খবর পাওয়া যায়নি।

গত ডিসেম্বরে বাশার আল-আসাদের সরকার পতনের পর ইসরায়েল সিরিয়ার গোলান মালভূমির দখল আরও বাড়িয়েছে। তারা সেখানে শান্তিরক্ষী এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। এটি ১৯৭৪ সালে করা এক চুক্তির লঙ্ঘন বলে মনে করা হচ্ছে।

ইসরায়েল এই সুযোগ নিয়ে সিরিয়ার বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে শত শত হামলা চালিয়েছে। এসব হামলায় যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও বিমান প্রতিরক্ষা স্থাপনা ধ্বংস করা হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে।

সূত্র : আল-জাজিরা ও আরব নিউজ

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

ইসরায়েলের বিমান হামলায় কেঁপে উঠল দামেস্ক ও হামা

আপডেট টাইম : ০২:৩১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫