ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরালো করবে চীন

আন্তর্জাতিক ডেস্ক: চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন। এক্ষেত্রে তিনি ভিন্নতার যথাযথ ব্যবস্থাপনা ও সরবরাহ ব্যবস্থাপনা বাড়ানোয় গুরুত্বারোপ করেছেন।

বুধবার শেষ হওয়া দুই দিনের কেন্দ্রীয় প্রতিবেশী কর্ম সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি এমন কথা বলেন। বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে বাণিজ্যযুদ্ধ বৃদ্ধির পর এই প্রথম জনসম্মুখে ভাষণ দেন চীনের প্রেসিডেন্ট।

শি জিনপিং বলেন, একটি যৌথ ভবিষ্যত সম্প্রদায় গড়ে তোলার ক্ষেত্রে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে চীনের কূটনীতিকে অগ্রাধিকার দেওয়া হবে।

সংবাদমাধ্যম সিনহুয়া থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিবেশীদের সঙ্গে চীনের সম্পর্ক আধুনিক ইতিহাসের সেরা স্তরে রয়েছে।

এদিকে চীনের ওপর শুল্ক আরও ৫০ শতাংশ বাড়িয়ে ১০৪ শতাংশ করেছে ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউজের এক কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানায় মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ।

এর আগে সোমবার চীনের প্রতি সতর্কতা উচ্চারণ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তারা (চীন) যদি আমেরিকান পণ্যের ওপর নতুন করে আরোপ করা ৩৪ শতাংশ শুল্ক প্রত্যাহার না করে তাহলে তাদের ওপর আরও শুল্ক চাপানো হবে।

গত সপ্তাহে চীনের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক ঘোষণার পর তারাও আমদানিকৃত সব আমেরিকান পণ্যের ওপর প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে নতুন করে ৩৪ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয়।

সূত্র: সাউথ চায়না মোর্নিং পোস্ট

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরালো করবে চীন

আপডেট টাইম : ০৩:০১:১০ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫