আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় ইসরাইলের সঙ্গে যেকোনো অনাকাঙ্ক্ষিত সংঘাত এড়াতে দেশটির সঙ্গে আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। যার লক্ষ্য হলো এই অঞ্চলে সামরিক অভিযান নিয়ে সম্ভাব্য সংঘর্ষ বা ভুল বোঝাবুঝি এড়াতে একটি চ্যানেল স্থাপন করা।
তুরস্কের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
আলোচনার পরিধি বা সময়সূচী সম্পর্কে আরও বিস্তারিত না জানিয়ে সূত্র জানিয়েছে, এই ম্যাকানিজম প্রতিষ্ঠার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
ইসরায়েল সিরিয়ায় সম্প্রতি বিমান হামলা জোরদার করেছে, যা দামেস্কের নবগঠিত সরকারকে সতর্কবার্তা হিসেবে বর্ণনা করা হচ্ছে। একই সঙ্গে তুরস্কের নতুন সরকারের সঙ্গে কাজ করছে তুরস্কও।
গত সপ্তাহে সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, তুর্কি সামরিক দলগুলো সিরিয়ায় কমপক্ষে তিনটি বিমান ঘাঁটি পরিদর্শন করেছে। যেখানে তারা দামেস্কের সঙ্গে একটি যৌথ প্রতিরক্ষা চুক্তির অংশ হিসেবে নিজেদের বাহিনী মোতায়েন করতে পারে।
২০২৩ সালে গাজায় ইসরায়েলের আক্রমণ শুরু হওয়ার পর থেকে দখলদার বাহিনীর সমালোচনা করছে তুরস্ক। এখন উভয় পক্ষই জানিয়েছে, তারা সিরিয়ায় সংঘর্ষ চায় না।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান নিশ্চিত করেছেন আলোচনা চলছে। এই ধরনের প্রক্রিয়া দুটি আঞ্চলিক শক্তির বাহিনীর মধ্যে ভুল বোঝাবুঝি রোধ করার জন্য প্রয়োজনীয় বলেও উল্লেখ করেন তিনি।
সূত্র: রয়টার্স
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 





















