ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা

ছাত্রলীগ নেতাদের নিয়ে ওসির সাথে সাক্ষাৎ করলেন স্বেচ্ছাসেবকদল নেতা নুরুজ্জামান সরদার

গোপালগঞ্জ প্রতিনিধি:
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাদের নিয়ে গোপালগঞ্জের কাশিয়ানী থানার নবনিযুক্ত ওসির সাথে সাক্ষাৎ করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সহ সভাপতি নুরুজ্জামান সরদার। পরে ওসির সাথে ফটোসেশনও করেন ওই নেতা। এরপর সেই ছবি আপলোড করেছেন নিজের ফেসবুক প্রোফাইলে। এরপর থেকেই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা সমালোচনা।

শুক্রবার (১১ এপ্রিল) বিকালে কাশিয়ানী থানার নবনিযুক্ত ওসির সঙ্গে ছাত্রলীগের নেতাদের নিয়ে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নুরুজ্জামান সর্দার ছাত্রলীগ নেতাদের নিয়ে এ সাক্ষাৎ করেন ।এসময় নুরুজ্জামান সর্দারের সাথে ছিলেন কাশিয়ানী এম এ খালেক ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা ছাত্রলীগের বর্তমান সহ-সভাপতি শহিদুল ইসলাম জনি, সহ-সভাপতি শামিম ও ছাত্রলীগ নেতা রুবেল মুন্সী।

এবিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সহ- সভাপতি নুরুজ্জামান সরদার বলেন, ওরা আগে ছাত্রলীগ করতো, তবে এখন করে না। আর ওরা রাজনৈতিক পরিচয় দিতে আমার সাথে ওসির কাছে যায়নি। ভুল হইছে আমি ছবি তুলে আমার ফেসবুকে পরবর্তীতে আপলোড করেছি।এখন এইটা নিয়ে একটি স্বার্থান্বেষী মহল ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, আমি অল্পকিছু দিন হয়েছে যোগদান করেছি। সেদিন নুরুজ্জামান সাহেব কয়েকজন কে সঙ্গে নিয়ে এসে নিজ দলের নেতাকর্মী বলে পরিচয় করিয়ে দিয়েছে। আমি তো নতুন আসছি তাই কাউকে চিনি না। পরে তারা সকলে আমার সাথে ছবি তুলেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার

ছাত্রলীগ নেতাদের নিয়ে ওসির সাথে সাক্ষাৎ করলেন স্বেচ্ছাসেবকদল নেতা নুরুজ্জামান সরদার

আপডেট টাইম : ০৬:২৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫