ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

হায়দ্রাবাদে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দরাবাদের চারমিনার এলাকার গুলজার হাউজে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

রোববার (১৮ মে) ভোর সাড়ে ৫টার দিকে ভবনটির নিচতলার একটি গহনার দোকানে আগুনের সূত্রপাত ঘটে। ঘুমন্ত অবস্থায় অনেক বাসিন্দা দগ্ধ হয়ে প্রাণ হারান।

আজ রবিবার ভোর সাড়ে পাঁচটার দিকে গুলজার হাউজ নামক ওই বহুতল ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফলে বেশিরভাগের মৃত্যু হয় ঘুমন্ত অবস্থায়।

জানা গেছে সাধারণ মানুষের বসবাসের পাশাপাশি বাণিজ্যিক ভাবেও ওই ভবনটি ব্যবহার করা হয়ে আসছিল। ভবনটির নিচের তলায় একাধিক জুয়েলারি দোকান ছিল। এদিন সকালে ওই ভবনের নিচ তলায় এরকমই একটি জুয়েলারির দোকানে আগুন লাগে। পরবর্তীতে সেই আগুন ও ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে বহুতল ভবনটির অন্য প্রান্তে। খবর পেয়ে ঘটনার স্থলে পৌঁছয় ফায়ার সার্ভিসের ১১ টি গাড়ি।

এই অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন বলে খবর। আহতদের উদ্ধার করে ডিআরডিও এবং ওসমানিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

দুর্ঘটনার পরে ঘটনাস্থলে পৌঁছান কেন্দ্রীয় মন্ত্রী জি কিষান রেড্ডি। তিনি জানিয়েছেন প্রাথমিকভাবে ওই ভবনের একটি গহনার দোকানে আগুন লাগে। দোকানের উপর তলায় মালিকও বসবাস করতেন। শর্ট সার্কিটের কারণেই এই অগ্নিকাণ্ডের ঘটনা বলেও জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।।

উল্লেখ্য চারদিন আগেই হায়দরাবাদ শহরের বেগম বাজারে এরকম একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভাগ্যক্রমে সেই ঘটনায় কোনো হাতাহাতের খবর ঘটেনি। সাধারণ মানুষ এবং প্রশাসনের তৎপরতায় সেসময় ৮ জনকে উদ্ধার করা হয়েছিল।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

হায়দ্রাবাদে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৭

আপডেট টাইম : ০২:৩৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫