ঢাকা ১২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পিরোজপুর নাজিরপুরে রেড ক্রিসেন্টের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প মহানগর উত্তর বিএনপি কর্তৃক আয়োজিত আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীর শিবপুরে ইমাম পরিষদের উদ্যোগে মা/দক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত জনগণের হস্তক্ষেপে ২০ বছর পর চলাচলের রাস্তা পুনরায় উন্মুক্ত ধামইরহাটে মেয়েকে ধ/র্ষণের চে/ষ্টায় বাবা গ্রে/ফ/তার ইলুহারে পবিত্র ব্যাপারীর ওপর বর্বর হামলার অভিযোগ ; জড়িতদের গ্রেপ্তারের দাবি বিমানের সাবেক এমডি ও সিইও এয়ার ভাইস মার্শাল রফিকুল ইসলাম আর নেই ধামইরহাটে নজরুল বর্ষ উদযাপন বাস্তবায়নের লক্ষে মতবিনিময় সভা স্বেচ্ছাসেবক দলের কর্মী মারুফকে কুপিয়ে জখম,রামেকে ভর্তি হামলাকারী জিয়ারুল আওয়ামী দোসর গ্রেপ্তারের দাবি নগর স্বেচ্ছাসেবক দলের  কাশিমনগর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় শতভাগ সাফল্য

বিএনপি মহাসচিব ফখরুলের আন্দোলন জোরদারের হুঁশিয়ারি

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ রাজবন্দিদের মুক্তি না দিলে আন্দোলন জোরদারের হুঁশিয়ারি দিয়েছেন ।

সদ্য কারামুক্ত বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী সোহেলকে নিয়ে শুক্রবার (২৬ জুলাই) শেরেবাংলা নগরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আন্দোলন বেগবানের শপথের কথা জানিয়ে ফখরুল বলেন, আজকে এখানে শপথ নিয়েছি, দেশনেত্রীর মুক্তির জন্য সব রকমের আন্দোলন বেগবান করব এবং দেশনেত্রীসহ আটক নেতা-কর্মীদের মুক্ত করার জন্য, মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্যে আমরা অবশ্যই আন্দোলন গড়ে তুলতে সক্ষম হব।

সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, এখনো সময় আছে, আপনারা রাজবন্দিদের মুক্তি দিন, দেশনেত্রীকে মুক্তি দিন, মিথ্যা মামলা প্রত্যাহার করুন।

ফখরুল বলেন, সম্পূর্ণ মিথ্যা মামলায় বেআইনিভাবে তাকে ১৮ মাস ধরে আটক রাখা হয়েছে। এখন তিনি অত্যন্ত অসুস্থ। এ অসুস্থ অবস্থায় তিনি সঠিক চিকিৎসা পর্যন্ত পাচ্ছেন না।

বতর্মান সংসদকে অবৈধ উল্লেখ করে বিএনপির এ মুখপাত্র বলেন, সংসদ ভেঙে দিয়ে অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচনের ব্যবস্থা করুণ। অন্যথায় দেশের জনগণ কোনোদিনও আপনাদের ক্ষমা করবে না।

এ সময় অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আহসানুল্লাহ হাসান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আবদুল কাদের ভুঁইয়া জুয়েলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পিরোজপুর নাজিরপুরে রেড ক্রিসেন্টের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

বিএনপি মহাসচিব ফখরুলের আন্দোলন জোরদারের হুঁশিয়ারি

আপডেট টাইম : ০৬:১৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০১৯