ঢাকা ০৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

মিথ্যা বলেছেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে রাজি নয় ইরান: তেহরান টাইমস

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতিতে রাজি নয় ইরান। ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ঘোষণা দিয়েছেন তা সম্পূর্ণ মিথ্যা। সোমবার (২৩ জুন) স্থানীয় সংবাদমাধ্যম তেহরান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নাম প্রকাশ না করে একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে ফার্স নিউজ জানায়, ইরান এখনো কোনো আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক যুদ্ধবিরতির প্রস্তাব পায়নি।

খবরে আরও বলা হয়, দোহায় মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পর নিজেদের ‘অপমান’ থেকে ‘মানুষের দৃষ্টি’ সরাতে আমেরিকার এই প্রচেষ্টা।

সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর বা আইআরজিসির সঙ্গে সম্পর্কিত।

ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর তেহরান ওই অঞ্চলে মার্কিন ঘাঁটি ও স্বার্থকে বৈধ লক্ষ্যবস্তু করার ঘোষণা দেয়। সোমবার সিরিয়া, ইরাক ও কাতারের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।

এরপর চরম এক উত্তেজনা ও আশঙ্কার মধ্যে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, ইরান ও ইসরায়েল সম্পূর্ণ ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্প লেখেন, ‘সবাইকে অভিনন্দন! ইসরাইল এবং ইরানের মধ্যে চুক্তি হয়েছে- আগামী ৬ ঘণ্টার মধ্যে একটি পূর্ণ এবং সম্পূর্ণ যুদ্ধবিরতি হবে। এই সময়ের মধ্যে ইরান ও ইসরাইল তাদের চলমান চূড়ান্ত অভিযান সম্পন্ন করবে। এরপর ১২ ঘণ্টা পর যুদ্ধ শেষ হিসেবে বিবেচনা করা হবে।’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইসরায়েল হামলা বন্ধ করলে ইরানও হামলা চালাবে না।

তবে ইসরায়েলের তরফে এখনো কোনো বিবৃতি আসেনি।

ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পর ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা থামেনি, বরং তা যেন আরও জোরদার হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

মিথ্যা বলেছেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে রাজি নয় ইরান: তেহরান টাইমস

আপডেট টাইম : ০১:৩৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫