ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

মেক্সিকোতে ধর্মীয় উৎসবে বন্দুক হামলা, নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোর গুয়ানাহুয়াতো প্রদেশে ধর্মীয় উৎসব চলাকালে ভয়াবহ বন্দুক হামলায় অন্তত ১১ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২০ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দেশটির কর্তৃপক্ষ বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানায়।

স্থানীয় গণমাধ্যম জানায়, ক্যাথলিক ধর্মাবলম্বীদের এক সান্ধ্যকালীন ধর্মীয় উৎসবে বন্দুকধারীরা হামলা চালায়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, একটি আবাসিক ভবনের বারান্দায় লোকজন নাচছেন ও ব্যান্ড পরিবেশনা চলছে— ঠিক তখনই শুরু হয় গুলিবর্ষণ। তবে রয়টার্স ভিডিওটির সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি।

গুয়ানাজুয়াতোর অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের তথ্যমতে, নিহতদের মধ্যে একজন ছিলেন নাবালক, যার বয়স ১৭ বছর। এছাড়া রাজ্যের অন্যান্য অংশেও একই দিনে আরও পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

উল্লেখ্য, গুয়ানাজুয়াতো দীর্ঘদিন ধরে মেক্সিকোর অন্যতম সহিংস অঞ্চল হিসেবে পরিচিত। এখানে বিভিন্ন অপরাধী গোষ্ঠী মাদক বাণিজ্য এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের নিয়ন্ত্রণ নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে।

সূত্র : আল-জাজিরা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

মেক্সিকোতে ধর্মীয় উৎসবে বন্দুক হামলা, নিহত ১১

আপডেট টাইম : ০৬:২১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫